প্রধান খবর

কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই

কাতারের সাবেক আমির ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। রোববার (১২ জুলাই) দেশটির আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা…

Read More

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়াল

ভেনেজুয়েলায় গত ২৪ জুন সংঘটিত জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। শনিবার দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, এখনো ৩১৫টি মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সরকারি তথ্যানুযায়ী, ভূমিকম্পে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনে পৌঁছেছে এবং এ পর্যন্ত ৬ হাজার ৪৬২…

Read More

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩ হাজার ৬৮৫

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৮৫ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং হাজারো মানুষ এখনো বাস্তুচ্যুত অবস্থায় মানবিক সহায়তার ওপর নির্ভরশীল রয়েছেন। দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, দুর্যোগের পর এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। উদ্ধারকারী দল ৬ হাজার…

Read More

চার দশক পর মুক্তি পাচ্ছেন ব্রিটেনের দীর্ঘতম কারাবন্দি নারী

প্রায় চার দশক কারাভোগের পর যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময় ধরে বন্দি থাকা নারী মারিয়া পিয়ারসন মুক্তি পেতে যাচ্ছেন। দেশটির প্যারোল বোর্ড জানিয়েছে, বর্তমানে তিনি জনসাধারণের জন্য উল্লেখযোগ্য কোনো নিরাপত্তা ঝুঁকি নন। ফলে কঠোর শর্তসাপেক্ষে তার মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে ৭০ বছর বয়সী মারিয়া পিয়ারসন ১৯৮৬ সালে সাবেক প্রেমিকের নতুন সঙ্গী ২৩ বছর বয়সী জ্যানেট…

Read More

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে বন্দুক হামলা, আহত ৮

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের রাতে নিউইয়র্ক শহরের কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলার ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। স্থানীয় সময় শনিবার রাতের এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) তথ্য অনুযায়ী, ব্রুকলিনের ওয়েস্ট ৩১ স্ট্রিট এলাকায় রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে…

Read More

সুপার টাইফুন ‘বাভি’ ঘিরে সতর্কতা জোরদার

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’ দ্রুত অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের মধ্যে সতর্কতা জোরদার করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের বাসিন্দাদের অন্তত…

Read More

মধ্যপ্রাচ্য থেকে শার্ল দ্য গল রণতরী ফিরিয়ে নিল ফ্রান্স, জানালেন মাখোঁ

মধ্যপ্রাচ্য থেকে শার্ল দ্য গল রণতরী ফিরিয়ে নিল ফ্রান্স। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পর আঞ্চলিক পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটি তাদের প্রধান বিমানবাহী রণতরী শার্ল দ্য গল নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। প্রেসিডেন্ট মাখোঁ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ কারণে…

Read More

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানের পথে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন। স্পিকারের দপ্তর সূত্রে জানা গেছে, জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে…

Read More

সিন্ধু পানিচুক্তি ইস্যুতে ভারতের প্রতি কড়া বার্তা পাকিস্তানের

সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি (ইনডাস ওয়াটারস ট্রিটি) ঘিরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পাকিস্তান। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, পাকিস্তানের ন্যায্য পানির হিস্যায় হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভারত পাকিস্তানের প্রাপ্য পানিপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তার ভাষ্য, দেশের কৃষি, খাদ্য…

Read More

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫, আটক সন্দেহভাজন

উত্তর জার্মানির স্টাড শহরে এক বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। হামলার পর এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, হামলার পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের স্বার্থে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ…

Read More