প্রধান খবর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আসছেন সালমান খান, বাদ পড়ছেন শাহরুখ?

গত কয়েক বছর ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে নিয়মিত উপস্থিত থাকতে দেখা গেছে বলিউড বাদশাহ শাহরুখ খানকে। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর ভারতের এই অঙ্গরাজ্যটির রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এসেছে। রাজ্যে নতুন ক্ষমতায় আসা বিজেপির পছন্দের তালিকায় শাহরুখ খান…

Read More

বক্স অফিস সাফল্যের মধ্যেই বিতর্কে ‘রামায়ণ’: নিষিদ্ধের দাবি

মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অব এ লেজেন্ড’। তবে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই সিনেমার সাফল্যের মাঝেই ছবিটির প্রদর্শনী বন্ধ এবং সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনটির অভিযোগ, সিনেমায় রাবণকে অহেতুক মহিমান্বিত করা হয়েছে এবং মহর্ষি বাল্মীকির মূল রামায়ণের কাহিনি…

Read More

শাকিবের নায়িকা হচ্ছেন কিয়ারা?

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে চলমান গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক রহস্যময় পোস্টকে কেন্দ্র করে শাকিবের বিপরীতে কিয়ারার অভিনয়ের জোর আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি প্রযোজক আরশাদ আদনান তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি শেয়ার…

Read More

বক্স অফিসে ইতিহাস : ১০ দিনেই ১২০০ কোটি ছাড়াল রণবীরের ‘রামায়ণ’!

বলিউড বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে ইতিহাস গড়ে চলেছে পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ: রাইজ অব এ লেজেন্ড’। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের মতো তারকাবহুল এই চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের মাঝে অভূতপূর্ব উন্মাদনা সৃষ্টি করেছে। মুক্তির দ্বিতীয় শনিবারেও (১৪ নভেম্বর) প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় ও বড়…

Read More

২৭ নভেম্বরের মধ্যে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

আবারও বোমাতঙ্কে কাঁপছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাই। এবার সরাসরি হুমকি ই-মেইলে নিশানা করা হয়েছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের জুহুর বিখ্যাত বাসভবন ‘জলসা’কে। শুধু বিগবির বাসভবনই নয়, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর এবং মেয়রের দপ্তরসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ ঘটানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ নিয়ে গত তিন সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি…

Read More

মীরার বাদামি চোখ দেখেই বিয়ের সিদ্ধান্ত নেন শাহিদ কাপুর

বলিউড তারকা শাহিদ কাপুর ও মীরা রাজপুতের প্রেম ও বিয়ের গল্পে রয়েছে বেশ কিছু মজার ঘটনা। সম্প্রতি এক রিয়েলিটি শোতে নিজেদের সম্পর্কের শুরুর দিকের অজানা গল্প ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি। শাহিদ জানান, মীরার বাদামি চোখ দেখেই তিনি বুঝতে পেরেছিলেন, এই মেয়েটিই হতে পারেন তাঁর জীবনসঙ্গী। মাত্র তিন-চারবার দেখা হওয়ার পরই মীরাকে…

Read More

ভালোবাসার টানে সব ফেলে বাড়ি ফিরলেন নিক, প্রিয়াঙ্কার আবেগঘন পোস্ট 

ভালোবাসা কেবল মুখের কথায় প্রকাশ পায় না, বরং প্রিয় মানুষের ছোট ছোট ইচ্ছে ও অনুভূতির মূল্য দেওয়ার মাঝেই প্রকৃত ভালোবাসার সার্থকতা নিহিত। আর এই কথারই এক দারুণ ও সুন্দর দৃষ্টান্ত স্থাপন করলেন হলিউড তারকা ও গায়ক নিক জোনাস। স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাছে ‘করওয়া চৌথ’-এর দিনটি কতটা বিশেষ এবং আবেগঘন, তা উপলব্ধি করেই তিনি নিজের পূর্বনির্ধারিত…

Read More

‘ভারত ছাড়ার’ নির্দেশকে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে বলিউড অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ের ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ (এফআরআরও) কর্তৃক আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নোটিশকে আইনিভাবে চ্যালেঞ্জ করেছেন বলিউড অভিনেতা ইমরান খান। ওই নির্দেশনার বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে আবেদন জানিয়ে তিনি নোটিশটিকে ‘অবৈধ, অযৌক্তিক, কঠোর ও আইনগতভাবে ত্রুটিপূর্ণ’ হিসেবে অভিহিত করেছেন। মামলার বিবরণ ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কোনো সুস্পষ্ট কারণ দর্শানো, সুনির্দিষ্ট আইন লঙ্ঘনের ব্যাখ্যা প্রদান…

Read More

নানা পাটেকরকে ঘিরে বিতর্ক, তনুশ্রীর পাশে দাঁড়ালেন সন্ধ্যা

অভিনেত্রী তনুশ্রী দত্তর বিতর্কিত মন্তব্য ঘিরে সরগরম হয়ে উঠেছে মায়ানগরী। নানা পাটেকরের মৃত্যুর খবরে প্রতিক্রিয়া দিতে গিয়ে তনুশ্রীর ‘এভিল ডেড’ (শয়তানের মৃত্যু) মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। তবে এই বিতর্কের মধ্যে তনুশ্রীর পাশে এসে দাঁড়িয়েছেন অভিনেত্রী সন্ধ্যা মৃদুল, যিনি সরাসরি প্রশ্ন তুলেছেন নির্যাতনের শিকার হওয়া মানুষদের দীর্ঘস্থায়ী যন্ত্রণা নিয়ে। ২০১৮ সালে ভারতে…

Read More

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতের বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান তিনি। গোয়ায় নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দিয়েও তাকে বাঁচাতে পারেননি; সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। দীর্ঘ…

Read More