প্রধান খবর

অভিনেতা সোহেল খান মারা গেছেন

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল। পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়।…

Read More

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী চোই কিও-জিন। রবিবার (২২ নভেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রেসিডেন্ট লি জে মিয়ং তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ১৫ নভেম্বর জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক…

Read More

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আশরাফ আলী দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। তিনি গোপরেখী ধরপাড়ার সোহরাব আলী ব্যাপারীর ছেলে। নিহতের ছোট ভাই রেজাউলের…

Read More

রায়েরবাজারে টিনের বসতঘর ও কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট

রাজধানীর রায়েরবাজারে টিনের বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রায়েরবাজার কাঁচাবাজারের পাশে টিনের বসতঘর ও বাজারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের…

Read More

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সলিমউল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নগরের এনায়েত বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি এনায়েত…

Read More

থাইল্যান্ডের ফুকেটে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১১

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে পাতং সমুদ্রসৈকতসংলগ্ন একটি বাণিজ্যিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, যানবাহন ভাড়া দেওয়ার একটি প্রতিষ্ঠানের ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে তা আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে…

Read More

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৯ বছর বয়সী তরুণের

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান। রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।…

Read More

নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে বিধ্বস্ত ভারত, ৮৯ রানেই অলআউট

ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেছে ভারত। মাউন্ট মঙ্গানুইয়ে ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে শুভমান গিলের দল। ওয়ানডে ক্রিকেটে এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের হার। এর আগে উইল ইয়ংয়ের ১২৫ ও টিম সেইফার্টের ৫৮ রানের সুবাদে ৩৩৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে…

Read More

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (১০ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। লাহোর কালান্দার্সের বিভিন্ন হাই পারফরম্যান্স সেন্টারের উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম দেখভাল করবেন তিনি। তরুণ ক্রিকেটারদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত কোচিং পদ্ধতি…

Read More

নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার আবেদন, দেশে ফেরার পরিকল্পনা!- রয়টার্স

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার লক্ষ্যে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন। তার আইনজীবীদের মাধ্যমে এই আবেদন জমা দেওয়া হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি চিঠির বরাতে এই চাঞ্চল্যকর খবরটি নিশ্চিত করা হয়েছে। ২০২৪ সালে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ…

Read More