‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটি অ্যালামনাইদের পুনর্মিলনী, উৎসবের আমেজ
অস্ট্রেলিয়ায় বসবাসরত ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আইইউটি)-এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সিডনির রোজলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান—‘বিশাল গরু পার্টি’। আইইউটির চিরচেনা ক্যাম্পাস ঐতিহ্যকে ধারণ করে গড়ে ওঠা সংগঠন ‘আইইউটিয়ান সিডনিসাইডার্স’ (IUTian Sydneysiders)-এর ব্যানারে আয়োজিত এই মিলনমেলায় ৪ শতাধিক সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গত ৩ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত দিনব্যাপী এই…

