প্রধান খবর

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানের পথে ঢাকা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন। স্পিকারের দপ্তর সূত্রে জানা গেছে, জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তার।

আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির রাষ্ট্রীয় ও ধর্মীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর ১৯৮৯ সালে বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় দেশটির সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত ছিলেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৮৬ বছর বয়সে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তার মৃত্যুতে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে শোক প্রকাশ করা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানোর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *