খোলাবাজারে ডলারের দাম ১২৯ টাকা, বাড়ছে অস্থিরতার শঙ্কা
দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৯ টাকায়। অন্যদিকে ব্যাংকিং চ্যানেলে আমদানি দায় পরিশোধে প্রতি ডলারের দর ১২৪ টাকা ৮০ পয়সা। অর্থাৎ ব্যাংকের তুলনায় খোলাবাজারে ডলারের দাম ৪ টাকা ২০ পয়সা বেশি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডলারের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি আমদানি…

