পাকিস্তানি নায়িকার সঙ্গে নতুন ‘মহব্বত’ শাকিবের?

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত সুপারহিট জুটির পর ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও নতুন সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নাম ঘোষণা করা হয়েছে ‘মহব্বত’। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই বিগ বাজেট ছবিটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায়। সিনেমাটির নাম ঘোষণার পর থেকেই শাকিব…

Read More

অস্কারে যাচ্ছে ‘রইদ’

৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) ‘আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। রোববার ঢাকায় আয়োজিত এক জমকালো সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটিকে বাংলাদেশের অফিসিয়াল এন্ট্রি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি অস্কারের মঞ্চে সিনেমাটির অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। রাজধানীর প্যান প্যাসিফিক…

Read More

সালমান শাহ হত্যা মামলা : জিজ্ঞাসাবাদে তথ্য গোপন করেছেন ডন

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া খল অভিনেতা আশরাফুল হক ডন জিজ্ঞাসাবাদে বেশ কিছু স্পর্শকাতর তথ্য গোয়াপন করেছেন বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে ঘটনার আগে-পরে তার চালচলন ও আচার-আচরণ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে তার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার নানা তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) ডনকে…

Read More

‘আজও বিশ্বাস হয় না তুমি নেই সালমান’: শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় অন্যতম জুটি সালমান শাহ ও শাবনূর। নব্বইয়ের দশকে রূপালী পর্দায় তাঁদের অনবদ্য রসায়ন, সাবলীল অভিনয় আর মুগ্ধতার ছোঁয়া আজও সিনেমাপ্রেমীদের স্মৃতিতে অমলিন। প্রিয় সহশিল্পী ও স্বপ্নের নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন স্মৃতিতর্পণে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে…

Read More

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: অপমৃত্যু নাকি হত্যাকাণ্ড, এখনো খোলেনি রহস্যের জট

বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র ও কোটি ভক্তের স্বপ্নের নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর তিন দশক পূর্ণ হলো। রুপালি পর্দায় যার উপস্থিতি ছিল ঝড়ের মতো এবং মাত্র ২৫ বছর বয়সেই যার আকস্মিক প্রস্থান স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে, তাঁর চলে যাওয়ার ৩০ বছর পেরিয়ে গেলেও আজও উত্তর মেলেনি-তিনি কি আত্মহত্যা করেছিলেন, নাকি তাঁকে পরিকল্পিতভাবে হত্যা…

Read More

সালমান শাহ স্মরণে বিএফডিসিতে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের অন্যতম কালজয়ী ও অমর নায়ক সালমান শাহ স্মরণে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। রূপালী জগতের এই ক্ষণজন্মা তারকার স্মৃতিকে ভক্ত ও সাধারণ দর্শকের মাঝে উজ্জ্বল রাখতে বিএফডিসি প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিএফডিসি সূত্রে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, তাদের নিজস্ব…

Read More

পাপ মুছে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জীবনান্তের ইচ্ছা চিত্রনায়িকা পপির

দীর্ঘদিন রূপালি পর্দার আড়ালে থাকা ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি অভিনয় জীবনকে বিদায় জানিয়ে সম্পূর্ণ ধর্মীয় ও শান্তিময় জীবনযাপনের আকুল ইচ্ছা ব্যক্ত করেছেন। দীর্ঘ ২৮ বছরের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতার পথ পরিক্রমা শেষে জীবনের বাকি সময়টা ধার্মিকতার মধ্য দিয়ে অতিক্রম করতে চান এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি আবেগঘন কণ্ঠে জানান,…

Read More

ডনের সাত দিনের রিমান্ড চাইল সিআইডি

ঢালিউডের অমর নায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার খল অভিনেতা আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) আসামির উপস্থিতিতে এ বিষয়ে রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা যায়, সিআইডির…

Read More

‘ডলি জহুর আসামি হতে পারে’ – নীলা চৌধুরী

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর দায়ের হওয়া হত্যা মামলাকে ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি এই মামলার অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন’কে গ্রেপ্তারের পর তদন্তের পরিধি আরও বিস্তৃত করার জোরালো দাবি জানিয়েছেন সালমানের মা নীলা চৌধুরী। ছেলের হত্যার বিচারের দাবিতে এবার জ্যেষ্ঠ অভিনেত্রী ডলি জহুরসহ…

Read More

সালমান শাহ হত্যা: শাবনূরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’-সামাজিক যোগাযোগমাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের লেখা মাত্র পাঁচ শব্দের এই ছোট্ট বাক্যটি নিয়ে বিনোদন অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু এবং সাম্প্রতিক আইনি ঘটনাবলির প্রেক্ষাপটে শাবনূরের এই পোস্ট নতুন করে আলোচনা ও জোর কৌতূহলের জন্ম দিয়েছে। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার শুনানি শেষে…

Read More