কেন তরুণীদের হৃদয়ে ঝড় তুলেছে পাকিস্তানি নাটক ‘দার-এ-নিজাত’-এর আবু বকর চরিত্র?
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ড্রামাপ্রেমীদের ড্রয়িংরুম-সবখানেই তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জনপ্রিয় পাকিস্তানি টেলিভিশন সিরিয়াল ‘দার-এ-নিজাত’। এই নাটকের মূল চরিত্র ‘আবু বকর’ কেবল পাকিস্তানেই নয়, বরং ভারত ও বাংলাদেশের দর্শকদের মনেও গভীর রেখাপাত করেছে। স্ত্রীর প্রতি নিখাদ ভালোবাসা, অসীম সম্মান এবং ছোট ছোট যত্নে আগলে রাখার মতো অনন্য গুণগুলো এই চরিত্রটিকে দর্শকদের কাছে…

