নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন মো. সজীব আহমেদ (২৫) মারা গেছেন। বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারা কর্তৃপক্ষ জানায়, কয়েক দিন ধরে অসুস্থ থাকায় সজীব কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (৩ অক্টোবর) অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা…

Read More

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিদ্যুৎ বিল ইস্যুর ঘটনায় জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে…

Read More

সাজেকে গোলাগুলিতে গুলিবিদ্ধ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে গোলাগুলিতে কছমিতা ত্রিপুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তার হাত থেকে গুলি বের করা হয়। আহত কছমিতা মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ার অলেন্দ্র ত্রিপুরার মেয়ে। সে মাচালং সরকারি প্রাথমিক…

Read More

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচটি রাজনৈতিক দলের ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী…

Read More

প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ

গাজীপুরে আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’র ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে গাড়িচালকসহ বিভিন্ন পর্যায়ের সদস্যদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,…

Read More

অষ্টগ্রামে বিএনপির ভেতরে হামলা ও শোকজ বিতর্ক : ত্যাগী নেতাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের ওপর হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং পরবর্তীতে তাকে শোকজ নোটিশ দেওয়ার অভিযোগ ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে একাধিক স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি এখন এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম…

Read More

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

সরকার গঠনের পর প্রথমবারের মতো আগামী ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ১৭ সেপ্টেম্বর সফরের তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। সফর ঘিরে প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার উন্নয়ন ও বিভিন্ন দাবি নিয়ে সরব হয়েছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের…

Read More

বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণ, আহত ৫

বগুড়ার তিনমাথা এলাকায় একটি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনায় অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হয়েছেন। ফিলিং স্টেশনের কর্মকর্তা ও স্থানীয়রা জানান, দুপুর সোয়া ১টার দিকে গ্যাস প্ল্যান্টের ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওই সময় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা গ্যাস নিচ্ছিল। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে তারা…

Read More

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে কদমরসুল বাজারের প্রায় ৪০টি দোকান পুড়ে গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে ভাটিয়ারী ইউনিয়নের এ বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও বেশিরভাগ দোকানের মালামাল পুড়ে…

Read More

লংমার্চে বাধা এলে লড়াই করেই গন্তব্যে পৌঁছাব: জামায়াত আমির

জনগণের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে ঘোষিত লংমার্চে কোনো বাধা এলে তা প্রতিরোধ করেই গন্তব্যে পৌঁছানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেন, ১৮ কোটি মানুষের অধিকার নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা…

Read More