প্রধান খবর

কলকাতার হোটেলে আগুন, সাভারের বাবুসহ নিহত ৯

ভারতের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ। নিহত বাংলাদেশিদের একজন ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবু (৩৭)। তিনি চার ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ। বাবুর স্ত্রী ও দুই সন্তান আট বছরের…

Read More

পর্যটকদের জন্য ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব

বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ করতে ‘প্যাকেজ ভিসা’ নামে নতুন একটি উদ্যোগ চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় ফ্লাইট, আবাসন এবং অন্যান্য ভ্রমণসেবাসহ সমন্বিত প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন করা যাবে। প্রাথমিকভাবে অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন পদ্ধতিতে পর্যটকেরা একটি প্যাকেজের আওতায় বিমান টিকিট, অনুমোদিত…

Read More

২৮ জুন থেকে চালু ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদন

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আগামী ২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলস্থ আইভ্যাক (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) কেন্দ্রে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। এ ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে অনলাইনে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে…

Read More

ইউএস-বাংলার ঝুলিতে সেরা ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার

দেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নতুন সাফল্যের স্বাক্ষর রাখলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬-এ প্রতিষ্ঠানটি দ্বিতীয়বারের মতো “বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স” ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে। রোববার আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং টোয়াব সভাপতি রাফিউজ্জামান-এর উপস্থিতিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো….

Read More

ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশিদের

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান বর্তমানে ৯৫তম, যা আগের অবস্থান থেকে কিছুটা নিম্নমুখী। সাম্প্রতিক প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিং অনুযায়ী এ তথ্য জানিয়েছে Henley & Partners। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়াই বিশ্বের মোট ৩৬টি দেশে ভ্রমণ করতে পারেন। এসব দেশের মধ্যে রয়েছে মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, জ্যামাইকা, ফিজি এবং বাহামাসসহ বিভিন্ন দেশ।…

Read More

বাংলাদেশ-শ্রীলঙ্কা পর্যটনে নতুন গতি

বাংলাদেশের সঙ্গে পর্যটন খাতে সহযোগিতা আরও জোরদার করেছে শ্রীলঙ্কা। এ লক্ষ্য নিয়ে ‘বিটুবি রোডশো এবং নেটওয়ার্কিং ইভেন্ট’ আয়োজন করে শ্রীলঙ্কা পর্যটন প্রমোশন ব্যুরো, যেখানে দুই দেশের পর্যটন খাতের অংশীজনরা অংশগ্রহণ করেন। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণকারীরা পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ ও যৌথ উদ্যোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন…

Read More

হেলিকপ্টার আমদানিতে অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

হেলিকপ্টার আমদানিতে আরোপিত অতিরিক্ত কর প্রত্যাহার করে আগের মতো ১০ শতাংশ কর হার বহাল রাখার প্রস্তাব দিয়েছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)। সংগঠনটির মতে, বর্তমান উচ্চ কর হার দেশের এভিয়েশন খাতের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং বেসরকারি এয়ারলাইন, হেলিকপ্টার সেবা ও ফ্লাইং স্কুলগুলোর কার্যক্রম ব্যাহত করছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের…

Read More

কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন উপচে পড়া পর্যটকের ভিড়। ছুটির আমেজ ও অনুকূল আবহাওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ সৈকতে নেমে গোসল, খেলাধুলা ও উল্লাসে মেতে উঠেছেন। তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান ও গঙ্গামতিসহ সব দর্শনীয় স্থানে পর্যটকদের উপস্থিতি বেড়েছে কয়েকগুণ। হোটেল-মোটেলগুলোতে শতভাগ বুকিং, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। মঙ্গলবার (২৪…

Read More

চাঁদপুরে ঈদের ছুটিতে ভ্রমণের সেরা ঠিকানা

পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থল চাঁদপুরের সৌন্দর্য একবার দেখলে সহজে ভোলা যায় না। ঈদের ছুটিতে স্বল্প খরচে, স্বল্প সময়ে এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা পেতে চাইলে চাঁদপুর হতে পারে আদর্শ গন্তব্য। নদীর সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা ও আধুনিক বিনোদন সব মিলিয়ে এখানে রয়েছে একদিনের ভ্রমণের জন্য অসাধারণ সব আয়োজন। চাঁদপুর ভ্রমণের শুরুতেই বড় স্টেশন মোলহেডে…

Read More

কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট সূচি প্রকাশ

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ধীরে ধীরে কার্যক্রম স্বাভাবিক করতে শুরু করেছে কাতার এয়ারওয়েজ। এর অংশ হিসেবে আগামী ১৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ১৪৩টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সংস্থাটি। কাতারের আকাশপথ আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকলেও গত সপ্তাহের শেষ দিক থেকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে দোহায় আটকে থাকা বিদেশিদের নিজ দেশে পাঠানো এবং বিশ্বের বিভিন্ন দেশে আটকে…

Read More