প্রধান খবর

কাশিমপুর কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী সন্তান তূর্য মারা গেছেন। সন্তানের মৃত্যুতে শারমিনের প্যারোলে মুক্তির আবেদনের ইচ্ছা থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে তা সম্ভব হয়নি। পরে মাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখাতে লাশবাহী ফ্রিজিং ভ্যানে করে মরদেহ কারাগারে নিয়ে যান স্বজনরা। সেখানে কারাগারের ভেতর থেকে ছেলেকে…

Read More

নতুন মজুরিতে কাজে ফিরলেন গাজীপুরের পোশাক শ্রমিকরা, শিল্পাঞ্চলে স্বস্তি

বেতন বৃদ্ধির দাবিতে প্রায় এক মাস ধরে চলা অস্থিরতা ও আন্দোলনের পর অবশেষে স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চল গাজীপুরে। মজুরি বোর্ডের ঘোষিত নতুন বেতন কাঠামো মেনে নিয়ে আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। এর ফলে বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু হয়েছে এবং পুরো শিল্পাঞ্চলে ফিরে এসেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। আজ সকাল সাড়ে…

Read More

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ভাঙচুর-অগ্নিসংযোগ, সাড়ে ৬ ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল

গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক বেতনের দাবিতে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকদের অবরোধে কোনাবাড়ী থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে যমুনা ব্যাংক, পুলিশ বক্স, পোশাক কারখানার ফটক ও পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগের…

Read More

গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট। শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য…

Read More

কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানার সরবরাহকৃত পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, কারখানার পানিতে দুর্গন্ধ ছিল এবং পানি পান করার…

Read More

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তার তিন সন্তান ও ভাই। এ ঘটনায় পরিবারের কর্তা মো. ফোরকানকে প্রধান অভিযুক্ত হিসেবে সন্দেহ করছে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। পুলিশ জানায়, কাপাসিয়ার রাউৎকোনা এলাকায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন ফোরকান।…

Read More

গাজীপুরে ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় আধিপত্য বিস্তার করতে দুর্বৃত্তরা একাধিক গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। শনিবার দুপুর ২টার দিকে গাজীপুর মহানগরীর বাসন ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বাসন এলাকার ম্যানল ফ্যাশন গার্মেন্টস থেকে ক্রয় করা ঝুট একটি ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। পথে ঝুটবোঝাই ট্রাক ও…

Read More