প্রধান খবর

কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই

কাতারের সাবেক আমির ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। রোববার (১২ জুলাই) দেশটির আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানিকে দেশের নেতৃত্বে অধিষ্ঠিত করেন, যা উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা হিসেবে বিবেচিত হয়।

তার নেতৃত্বে কাতার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) শিল্পের সম্প্রসারণ, আন্তর্জাতিক কূটনৈতিক ভূমিকা শক্তিশালী করা এবং ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বত্ব অর্জন তার শাসনামলের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে স্বীকৃত।

এছাড়া আন্তর্জাতিক কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য শেখ হামাদ বিভিন্ন আরব ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন। তার মৃত্যুতে কাতারসহ আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *