প্রধান খবর

সরকারি ব্যয় মেটাতে টাকা ছাপানো নিষিদ্ধ করল আর্জেন্টিনা

সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত অর্থ ছাপানোর পথ বন্ধ করতে আইন পাস করেছে আর্জেন্টিনা। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে দেশটির আইনসভা এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আর্জেন্টিনার পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজ কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে বিধিনিষেধ আরোপসংক্রান্ত একটি বিলে চূড়ান্ত অনুমোদন দেয়। নতুন আইনে কেন্দ্রীয় ব্যাংকের ‘প্রধান ও মৌলিক…

Read More

নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তানি নাটকে বুঁদ ভারতীয় দর্শক: আলোচনায় ‘দার-এ-নিজাত’

নয়াদিল্লিতে পাকিস্তানি প্রেমের ধারাবাহিক নাটক ‘দার-এ-নিজাত’-এর একটি ঘরোয়া প্রদর্শনীর আয়োজন করে বিপুল সাড়ায় বিস্মিত হয়েছেন সাংস্কৃতিক উদ্যোক্তা ও কিউরেটর আবু সুফিয়ান খান। সর্বোচ্চ ৪৫ জনকে নিয়ে ব্যক্তিগতভাবে এই আয়োজন করার পরিকল্পনা থাকলেও অংশ নিতে ৭০০ জনের বেশি মানুষ তাঁর কাছে অনুরোধ জানান। অন্যান্য পাকিস্তানি অনুষ্ঠান ও গানের মতো ‘দার-এ-নিজাত’ও ভারতে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। তবু প্রতি সপ্তাহান্তে…

Read More

দূরপাল্লার সক্ষমতা বাড়াতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

দূরপাল্লার হামলার সক্ষমতা জোরদার করতে বিদ্যমান ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি সমন্বয় করে নতুন ধরনের শক্তিশালী হাইব্রিড ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। বিশেষজ্ঞদের আশঙ্কা, এসব আধুনিক ক্ষেপণাস্ত্র আগের তুলনায় আরও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের (সিটিপি) সাম্প্রতিক…

Read More

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে…

Read More

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে সামুদ্রিক মাইন আঘাত হানার খবরে বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে। বাজার-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৪ ডলার বেড়ে ৯৬…

Read More

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড় ও বন্যা: ৪৫১ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিশাল এলাকাজুড়ে আঘাত হানা শক্তিশালী ঝড় ও বন্যায় ব্যাহত হয়েছে থ্যাঙ্কসগিভিং ডে উৎসব ও ছুটির ভ্রমণ। বৈরী আবহাওয়ার কারণে ৪৫১টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। একই সঙ্গে ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নিউইয়র্কের ঐতিহ্যবাহী ‘মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড’ স্থগিত করা…

Read More

মিরাজকে একাদশে না রাখার ব্যাখ্যা দিলেন শান্ত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে বড় হারের মুখে পড়েছে বাংলাদেশ দল। এই ম্যাচে চারজন পেসার ও জাকের আলী অনিককে একাদশে সুযোগ দেওয়ায় বাদ পড়েন অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই একাদশ নির্বাচনের পেছনের যুক্তি ও দলের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরাজকে বাইরে রেখে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথে নাশকতার অভিযোগে সাবেক চেয়ারম্যান নেসার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও আশপাশের এলাকায় রেলপথে নাশকতা এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বাসুদেব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নেসার চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তাঁকে এসআরবি হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রের অভিযোগ, সম্প্রতি তিতাস ট্রেনে অগ্নিসংযোগ এবং আখাউড়া ব্রিজসংলগ্ন কেবিনের পাশে রেলওয়ের সিগন্যাল লাইট পোস্টে আগুন…

Read More

অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও জার্মানি

জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও জার্মানি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জার্মানির বার্লিনে দেশটির সংসদ ‘বুন্ডেস্টাগ’-এর উন্নয়নবিষয়ক কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে উভয় পক্ষই দুই দেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারত্ব আরও…

Read More

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমানো হলো আসন্ন হজের বিমানভাড়া

হজযাত্রীদের সুবিধার্থে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আসন্ন হজের বিমানভাড়া কমানো হয়েছে। একই সঙ্গে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও…

Read More