প্রধান খবর

শনিবার থেকে দেশের সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

আগামী শনিবার থেকে দেশের সব কারখানা চালু হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যাশার কথা জানান। শ্রমিকদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শ্রমিকদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি সরকারেরও তাদের…

Read More

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২৪ কারখানা বন্ধ ও ১০টিতে কর্মবিরতি

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। বুধবার (২৫ নভেম্বর) সকালে কয়েকটি কারখানার শ্রমিক হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা স্থানীয় একেএইচ স্টিজ কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করেন। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।…

Read More

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৪ হাজার ৩০০ টাকা প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ

দীর্ঘ প্রতীক্ষার পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে প্রস্তাব দিতে যাচ্ছে মালিকপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মাসিক ১১৩ থেকে ১১৫ ডলারের সমপরিমাণ মজুরি প্রস্তাব করা হতে পারে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এর পরিমাণ প্রায় ১৪ হাজার ৩০০ টাকা। বর্তমানে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, গত ৯ নভেম্বর…

Read More

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩ পুলিশ, গ্রেপ্তার ৪

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেলা পৌনে ১১টার দিকে অরুণিমা পোশাক কারখানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কারখানাটিতে শ্রমিকেরা কাজে যোগ…

Read More

রায়েরবাজারে টিনের বসতঘর ও কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট

রাজধানীর রায়েরবাজারে টিনের বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রায়েরবাজার কাঁচাবাজারের পাশে টিনের বসতঘর ও বাজারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের…

Read More

বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হলো বাংলাদেশ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ। এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর মাধ্যমে কেন্দ্রটির ট্রায়াল রান বা পরীক্ষামূলক পরিচালনা কার্যক্রম…

Read More

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪,২০৪ টাকা করার প্রস্তাব সিপিডির

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরা হয়। সিপিডির হিসাব…

Read More

টিসিবির ডিলার নিয়োগে চালু হলো অনলাইন পদ্ধতি, রমজানের আগেই শেষের লক্ষ্য

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার নিয়োগে নতুন ডিজিটাল পদ্ধতি চালু করেছে। এখন থেকে আগ্রহীরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনের অগ্রগতিও অনলাইনে জানতে পারবেন। আবেদনকারীদের ভোগান্তি কমানো এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, নতুন ডিলার নিয়োগের কার্যক্রম বিভিন্ন এলাকায় চলছে। অনলাইনে জমা…

Read More

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, বন্ধ যান চলাচল

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকেরা কারখানায় গেলেও কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কয়েকটি কারখানায় ছুটি…

Read More

বিশ্ববাজারে পাটপণ্যের রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৫ শতাংশ

বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। পরিবেশবান্ধব ও প্রাকৃতিক তন্তুর তৈরি পণ্যের বৈশ্বিক চাহিদা বাড়ায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরের প্রথম চার মাসে পাট ও পাটজাত পণ্য…

Read More