প্রধান খবর

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে বন্দুক হামলা, আহত ৮

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের রাতে নিউইয়র্ক শহরের কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলার ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। স্থানীয় সময় শনিবার রাতের এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) তথ্য অনুযায়ী, ব্রুকলিনের ওয়েস্ট ৩১ স্ট্রিট এলাকায় রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী এবং চারজন শিশু রয়েছে। শিশুদের বয়স ১৪, ১২, ৭ ও ৬ বছর। আহতদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল হলেও ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপিত হয়। ঐতিহাসিক এ দিবসের উদযাপনের রাতেই নিউইয়র্কে বন্দুক হামলার ঘটনাটি ঘটে, যা জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *