প্রধান খবর

নানা পাটেকরকে ঘিরে বিতর্ক, তনুশ্রীর পাশে দাঁড়ালেন সন্ধ্যা

অভিনেত্রী তনুশ্রী দত্তর বিতর্কিত মন্তব্য ঘিরে সরগরম হয়ে উঠেছে মায়ানগরী। নানা পাটেকরের মৃত্যুর খবরে প্রতিক্রিয়া দিতে গিয়ে তনুশ্রীর ‘এভিল ডেড’ (শয়তানের মৃত্যু) মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। তবে এই বিতর্কের মধ্যে তনুশ্রীর পাশে এসে দাঁড়িয়েছেন অভিনেত্রী সন্ধ্যা মৃদুল, যিনি সরাসরি প্রশ্ন তুলেছেন নির্যাতনের শিকার হওয়া মানুষদের দীর্ঘস্থায়ী যন্ত্রণা নিয়ে। ২০১৮ সালে ভারতে…

Read More

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতের বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান তিনি। গোয়ায় নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দিয়েও তাকে বাঁচাতে পারেননি; সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। দীর্ঘ…

Read More

“আমার আয়ের উৎস সম্পূর্ণ সাদা, কষ্ট করে অর্জন করেছি”: সালমান মুক্তাদির

সামাজিক যোগাযোগমাধ্যমের তুমুল পরিচিত মুখ ও শীর্ষ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির তাঁর অর্জিত আয়ের উৎস এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। নিজের বিলাসবহুল জীবনযাপন, উপার্জনের মাধ্যম, রাজনৈতিক যোগসূত্রের গুঞ্জন ও সাম্প্রতিক সময়ে নিজস্ব স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেছেন, তাঁর উপার্জিত অর্থের প্রতিটি টাকাই সম্পূর্ণ ‘সাদা’ এবং কঠোর পরিশ্রমের…

Read More

বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে প্রীতম ও শেহতাজের পোস্ট

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক ইতি ঘটতে যাচ্ছে। পারস্পরিক বোঝাপড়া ও জীবনযাত্রার কিছু বড় পার্থক্যের কারণে সমঝোতার মাধ্যমে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। রোববার (৪ অক্টোবর) রাতে নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক যৌথ বার্তার মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এ বিচ্ছেদের কথা নিশ্চিত…

Read More

‘আমি সমাজ বদলাতে আসিনি, মানুষকে আনন্দ দিতে এসেছি’: জেমস

 গিটার হাতে ঘরছাড়ার এক রোমাঞ্চকর গল্প দিয়ে যাঁর পথচলা শুরু হয়েছিল, চার দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা রকসংগীতের একচ্ছত্র সম্রাট-‘গুরু’ খ্যাত জেমস। চট্টগ্রাম শহরের আজিজ বোর্ডিং থেকে শুরু হওয়া সেই তরুণ স্বপ্নবাজের যাত্রা তাঁকে পৌঁছে দিয়েছে আকাশছোঁয়া খ্যাতির শিখরে। শুক্রবার (২ অক্টোবর) ৬১ বছর পূর্ণ করে ৬২ বছরে পা রাখলেন নগর বাউল খ্যাত এই…

Read More

পাকিস্তানি নায়িকার সঙ্গে নতুন ‘মহব্বত’ শাকিবের?

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত সুপারহিট জুটির পর ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও নতুন সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নাম ঘোষণা করা হয়েছে ‘মহব্বত’। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই বিগ বাজেট ছবিটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায়। সিনেমাটির নাম ঘোষণার পর থেকেই শাকিব…

Read More

গ্রেপ্তার বলিউড অভিনেতা দিনো মোরিয়া

 অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত এক বিশাল অর্থ আত্মসাৎ মামলার তদন্তে বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)। শহরের বহুল আলোচিত ‘মিঠি নদী সংস্কার ও পলি অপসারণ’ প্রকল্পে ভয়াবহ আর্থিক অনিয়মের অভিযোগে মুম্বাইয়ে অবস্থিত তার নিজস্ব বাসভবন থেকে তাকে আটক ও গ্রেপ্তার করা হয়। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, ২০০৫ সাল থেকে…

Read More

ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে প্রতিযোগিতা

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র নতুন আসরের নিবন্ধন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১ অক্টোবর)। ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর জন্য অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিযোগিতার জন্য দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক এবং ৮টি বিভাগে বিভাগীয় বাছাই অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণরা ঢাকায় চূড়ান্ত বাছাইয়ে সেরা দশে অংশ নেবেন।…

Read More

বাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা ওহাজ আলী

বহুল আলোচিত পাকিস্তানি ধারাবাহিক ‘তেরে বিন’-এ মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়া জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অভিনেতা ওহাজ আলী এবার ঢাকায় আসছেন। সম্পূর্ণ ব্যক্তিগত সফরে ঢাকায় এসে একটি ফ্যাশন ও লাইফস্টাইল প্রদর্শনীতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশি ভক্ত ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সরাসরি দেখা করবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিশেষ ভিডিও বার্তায় নিজেই বাংলাদেশে আসার এই…

Read More

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: তানজিন তিশার চার্জ শুনানি আজ

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা মামলায় আজ মঙ্গলবার চার্জ শুনানি অনুষ্ঠিত হবে। দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার। গত ১৩ আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তানজিন তিশা। এর আগে গত ১২…

Read More