প্রধান খবর

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথে নাশকতার অভিযোগে সাবেক চেয়ারম্যান নেসার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও আশপাশের এলাকায় রেলপথে নাশকতা এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বাসুদেব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নেসার চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তাঁকে এসআরবি হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রের অভিযোগ, সম্প্রতি তিতাস ট্রেনে অগ্নিসংযোগ এবং আখাউড়া ব্রিজসংলগ্ন কেবিনের পাশে রেলওয়ের সিগন্যাল লাইট পোস্টে আগুন…

Read More

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয়: জামায়াত আমির

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে তিনি দেশে ফিরলে অবশ্যই তাকে প্রচলিত আইনের আওতায় আসতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন জামায়াত আমির। আজ বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল…

Read More

সাঈদ খোকনকে ফের পাঁচ দিনের রিমান্ডে পাঠালেন আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ফের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির…

Read More

জিগাতলায় কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামের এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা…

Read More

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। দেশে ফেরার নির্দিষ্ট তারিখ এবারই প্রথম ঘোষণা করেছেন শেখ হাসিনা। একই সঙ্গে তিনি সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের…

Read More

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী হিসেবে আবের কাওয়াসের ইতিহাস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস। ৩৪ বছর বয়সী এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম ফিলিস্তিনি এবং প্রথম মুসলিম নারী হিসেবে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হান খোন তোকে ৭৪ দশমিক ৫ শতাংশ ভোটে পরাজিত করেন তিনি। নিউইয়র্কের…

Read More

জুলাই আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলা, সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

জুলাই আন্দোলনে মাদরাসাশিক্ষার্থী সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। নাহিদের পক্ষে আইনজীবী সাথী শাহা জামিন আবেদন করেন। আবেদনে…

Read More

নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। তিনি সংগঠনটির পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ…

Read More

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান

বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। রোববার (২২ নভেম্বর ২০২৬) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়:…

Read More

অস্ট্রেলিয়ায় প্রবাসী তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এই আয়োজনে তিনি তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নিজেদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। গত ২১…

Read More