প্রধান খবর

লোডশেডিংয়ে নাকাল সোনারগাঁ, ব্যাহত জনজীবন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২৪ ঘণ্টায় মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও কৃষিকাজেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিদ্যুৎ সংকটের কারণে উপজেলার বিভিন্ন শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদন কমে গেছে। অনেক উদ্যোক্তা বাধ্য হয়ে জেনারেটর ব্যবহার করলেও এতে উৎপাদন ব্যয়…

Read More

শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ দিনের ছুটি

আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ২১ দিনের ছুটি পাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে এ ছুটির সূচি নির্ধারণ করা হয়েছে। আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি থাকবে ৯ দিন। এছাড়া ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি সাহার শোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আরও ৩…

Read More

ভালোবাসার উষ্ণতায় আবার ক্লাসরুমে ফিরল ওয়াসিফা

অপহরণের বিভীষিকা কাটিয়ে আবারও স্কুলে ফিরেছে রাঙ্গুনিয়ার শিশু শিক্ষার্থী ওয়াসিফা জান্নাত তাসকিন। রোববার (২৬ জুলাই) সকালে ইমাম আজম আবু হানিফা বিদ্যালয়ে তার ফিরে আসা ঘিরে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। শিক্ষক, সহপাঠী ও অভিভাবকদের আন্তরিক অভ্যর্থনায় নতুন সাহস নিয়ে শ্রেণিকক্ষে ফিরে যায় ছোট্ট ওয়াসিফা। বিদ্যালয়ের মূল ফটকে পৌঁছাতেই সহপাঠীরা সমবেত কণ্ঠে তাকে স্বাগত জানায়। পরে বিদ্যালয়ের…

Read More

কাঙ্ক্ষিত উন্নয়নে দেশপ্রেমের ওপর জোর পর্যটনমন্ত্রীর

বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, বর্তমানে দেশকে এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এবং এ লক্ষ্য অর্জনে দেশপ্রেম ও সততার বিকল্প নেই। রোববার (২৬ জুলাই) মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা…

Read More

চেক স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধে নতুন বিলের উদ্যোগ

চেক প্রজাতন্ত্রের সরকার কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয় এবং গ্রামার স্কুলের নিম্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে একটি বিল অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশ এবং শিক্ষামন্ত্রী রবার্ট প্লাগা যৌথভাবে এ প্রস্তাব উত্থাপন করেছেন। প্রস্তাবিত আইনে শুধু শ্রেণিকক্ষ নয়, স্কুলের বিরতি, ক্যাফেটেরিয়া…

Read More

তিন বিষয়ের এইচএসসি পরীক্ষা পুনরায় নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে সাম্প্রতিক ব্যক্তিগত মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পদার্থবিজ্ঞান (প্রথমপত্র), হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তার…

Read More

শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরার আহ্বান, প্রয়োজনে পুনঃপরীক্ষার আশ্বাস

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে পরীক্ষার প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে কোনো পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির কারণে সংশ্লিষ্ট প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্তের কথাও…

Read More

শিক্ষার্থীদের সঙ্গে সেলফিতে প্রধানমন্ত্রী, উপহার দিলেন ক্রীড়া সামগ্রী

বরিশাল সফরকালে পথিমধ্যে গাড়ি থামিয়ে একদল স্কুলশিক্ষার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে বরিশাল নগরীর পথে বাবুগঞ্জ উপজেলার সাতমাইল ক্যাডেট কলেজসংলগ্ন শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে…

Read More

এক বিদ্যালয়েই ৪০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

নীলফামারীর সৈয়দপুরের তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ৪০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যা জেলার মধ্যে এককভাবে সর্বোচ্চ। এ সাফল্যে বিদ্যালয়জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২৬ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। বিদ্যালয়…

Read More

টানা বর্ষণে সাভারে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

টানা বর্ষণের ফলে সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক, পথচারী ও ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগের মুখে পড়েছেন ব্যাংক কলোনি এলাকার বাসিন্দারা। রোববার (১২ জুলাই) সকাল থেকে অব্যাহত বৃষ্টিতে বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমে যায়। এর ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে বিঘ্ন ঘটে এবং অনেক…

Read More