শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ দিনের ছুটি

আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ২১ দিনের ছুটি পাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে এ ছুটির সূচি নির্ধারণ করা হয়েছে।

আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি থাকবে ৯ দিন। এছাড়া ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি সাহার শোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আরও ৩ দিন সরকারি ছুটি রয়েছে। ফলে এ মাসে মোট ১২ দিন ছুটি মিলবে।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটি রয়েছে ৮ দিন। এছাড়া ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে একদিন সরকারি ছুটি থাকবে। তবে মধু পূর্ণিমা ও শুভ মহালয়ার ছুটি শনিবার হওয়ায় অতিরিক্ত ছুটি যুক্ত হবে না। ফলে সেপ্টেম্বরে মোট ছুটি থাকবে ৯ দিন।

সব মিলিয়ে আগামী দুই মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ২১ দিনের ছুটি উপভোগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *