প্রধান খবর

এক বিদ্যালয়েই ৪০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

নীলফামারীর সৈয়দপুরের তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ৪০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যা জেলার মধ্যে এককভাবে সর্বোচ্চ। এ সাফল্যে বিদ্যালয়জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২৬ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৭ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৪০ জনের বৃত্তি অর্জন বিদ্যালয়টির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত পাঠদানের মানোন্নয়ন এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও শিক্ষার মান ধরে রেখে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *