প্রধান খবর

ইরানে প্রবেশের চেষ্টা : মরুভূমিতে তীব্র গরমে ১৯ আফগান অভিবাসীর করুণ মৃত্যু

উন্নত জীবন ও জীবিকার সন্ধানে অবৈধভাবে ইরান সীমান্ত অতিক্রম করার সময় মরুভূমির নির্মম উত্তাপ ও খাবার পানির তীব্র সংকটে প্রাণ হারিয়েছেন ১৯ জন আফগান অভিবাসনপ্রার্থী। রোববার (২ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে। আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশের একই গ্রামের বাসিন্দা ছিলেন ওই…

Read More

স্পেনের ছিটমহল সেউতায় মরক্কো সীমান্ত দিয়ে অভিবাসীর ঢল: মৃতের সংখ্যা বেড়ে ৭২

উত্তর আফ্রিকায় স্পেনের মালিকানাধীন ছিটমহল সেউতায় সাম্প্রতিক দিনগুলোতে হাজার হাজার অভিবাসীর নজিরবিহীন অনুপ্রবেশের চেষ্টায় প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ৭২ জনে পৌঁছেছে। রোববার (২ আগস্ট) সেউতা প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা এই ভয়াবহ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই খবর প্রকাশ করেছে। সেউতায় নিযুক্ত স্পেন সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধি মিগুয়েল পেরেজ ত্রিয়ানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,…

Read More

ধ্বংসস্তূপেও আশার আলো: গাজায় তাওজিহি পরীক্ষায় শিক্ষার্থীদের অভূতপূর্ব সাফল্য

ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন গণহত্যা, ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি ও অবর্ণনীয় মানবীয় দুর্ভোগের মধ্যেও দমে যাননি গাজা উপত্যকার অদম্য তরুণ-তরুণীরা। সব বাধা পেরিয়ে ফিলিস্তিনের তাওজিহি (উচ্চ মাধ্যমিক সমাপনী) পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন শত শত শিক্ষার্থী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের মুসা…

Read More

শ্রীলঙ্কার মাহারা কারাগারে ভয়াবহ দাঙ্গা: সেনাবাহিনী ও এলিট কমান্ডো মোতায়েন

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর অদূরে অবস্থিত অতিরিক্ত কয়েদিতে ঠাসা ‘মাহারা’ কারাগারে বন্দীদের মাঝে রক্তক্ষয়ী দাঙ্গার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও এলিট স্পেশাল টাস্ক ফোর্সের শত শত সদস্য মোতায়েন করেছে দেশটির সরকার। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এবং স্থানীয় পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে। পুলিশ ও স্থানীয় সংবাদ…

Read More

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা, সেনাবাহিনী মোতায়েন

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত মাহারা কারাগারে দাঙ্গার ঘটনায় একজন বন্দি নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারটিতে সেনাবাহিনী ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) কমান্ডো মোতায়েন করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, শনিবার অতিরিক্ত বন্দির চাপে থাকা মাহারা কারাগারে বন্দিরা একাধিক ভবনে ভাঙচুর চালায়। দাঙ্গার সময় কারাগারের রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত পুনর্বাসন ভবন এবং…

Read More

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫

ইন্দোনেশিয়ায় ২৭১ আরোহী নিয়ে চলন্ত একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন। রোববার (২ আগস্ট) সাগরে চলাচলের সময় এ দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানিয়েছে, ফেরিটির ক্যাপ্টেনের তথ্য অনুযায়ী, পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের উদ্দেশ্যে যাত্রাকালে জাহাজটিতে আগুন লাগে।…

Read More

বেনজীরকে দেশে ফেরানো জটিল কেন?

সংযুক্ত আরব আমিরাতে দেড় মাসের বেশি সময় কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। আইনি প্রক্রিয়া শেষে গত ৩০ জুলাই তিনি কারামুক্ত হন। এর আগে ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পারিবারিক সূত্রের দাবি, মুক্তির পর তিনি ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন। বেনজীর…

Read More

এনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে এক ব্যাংক কর্মীকে অপহরণ, শারীরিক নির্যাতন, ছিনতাই এবং অর্থ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ইসলাম শনিবার (১ আগস্ট) রাতে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, আশরাফুল ইসলাম ইসলামী ব্যাংক পিএলসি নওগাঁ শাখায় কর্মরত। তিনি বগুড়া শহরের একটি এটিএম…

Read More

দুবাইয়ে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

 দুবাই আদালত থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষে জামিন পাওয়ার ঘটনায় তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। তাঁর জামিন আদেশ বাতিল এবং দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে দুবাইতে একটি বিশ্বস্ত ল’ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের সকল ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে এক উচ্চপর্যায়ের…

Read More

চায়ের দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসি পরীক্ষার খাতা দেখছিলেন শিক্ষক

অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা নিজের বাসা নয়; এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের পাশের একটি চায়ের দোকানে প্রকাশ্যে অরক্ষিত অবস্থায় এইচএসসি পরীক্ষার উত্তরপত্র (বাংলা দ্বিতীয় পত্র) মূল্যায়নের মারাত্মক অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, খাতা মূল্যায়নে ওই শিক্ষকের সাথে অংশ নিয়েছিলেন তাঁর কয়েকজন বন্ধুও। খবর পেয়ে শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঝটিকা…

Read More