প্রধান খবর

লংমার্চে জ্বালানি অপচয়ে সংকট বাড়ছে: রাশেদ খাঁন

জামায়াত ঘোষিত লংমার্চের কারণে সড়ক বন্ধ রাখা এবং এক লাখ লিটার তেল অপচয়ের অভিযোগ তুলে জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (৫ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

রাশেদ খাঁন দাবি করেন, লংমার্চে সাধারণ মানুষের তেমন আগ্রহ ও অংশগ্রহণ নেই। তার ভাষ্য, জামায়াত নেতৃত্বাধীন জোট বড় ধরনের জনসমাগমের প্রত্যাশা করলেও তা পূরণ হয়নি।

তিনি আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে সাধারণ মানুষ অবগত। দীর্ঘদিনের সমস্যা ও অব্যবস্থাপনার দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, লংমার্চের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে জনদুর্ভোগের পাশাপাশি রাষ্ট্রের বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে এবং জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *