প্রধান খবর

বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের দাবিগুলো এখনো পূরণ হয়নি। এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন এবং দাবি পূরণ করেই ঘরে ফিরবেন বলে জানান তিনি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায়, ২৪-এর চার্টার বাস্তবায়ন এবং মানুষের ঘরে বিদ্যুৎ ও আলো নিশ্চিত করার কথাও তুলে ধরেন তিনি।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। এ কারণে জনগণ তাদের ক্ষমা করবে না উল্লেখ করে ১১ দলীয় জোটের সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, লংমার্চের কর্মসূচি কেবল শুরু হয়েছে, এটি শেষ নয়। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সফল হয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতের আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *