প্রধান খবর

‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে’, বাড়ি দখলের খবরে দিলারা জামান

ঢাকায় অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের খবর নতুন করে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। তার দাবি, আলোচিত ঘটনাটি সাম্প্রতিক নয়; প্রায় দুই দশক আগের।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে দিলারা জামান বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে। একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়।’ পুরোনো ঘটনাকে নতুন করে উপস্থাপন করায় হতবাক হয়েছেন তিনি।

অভিনেত্রী জানান, ২০০৩-২০০৪ সালের দিকে শ্যামলীতে থাকা তার পৈতৃক বাড়ি দখলের পরিস্থিতি তৈরি হয়েছিল। সে সময় সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্টদের তৎপরতায় দখলের চেষ্টা সফল হয়নি।

পরবর্তী সময়ে ওই বাড়িটি বিক্রি করে ২০০৮ সালে পরিবার নিয়ে উত্তরায় চলে যান দিলারা জামান। বর্তমানে উত্তরার নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন তিনি এবং অভিনয়ের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *