ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫

ইন্দোনেশিয়ায় ২৭১ আরোহী নিয়ে চলন্ত একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন। রোববার (২ আগস্ট) সাগরে চলাচলের সময় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানিয়েছে, ফেরিটির ক্যাপ্টেনের তথ্য অনুযায়ী, পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের উদ্দেশ্যে যাত্রাকালে জাহাজটিতে আগুন লাগে। দুর্ঘটনার পর যাত্রীদের উদ্ধারে জরুরি অভিযান শুরু করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *