প্রধান খবর

বিএম কলেজ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

বরিশালের বিএম কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিএম কলেজের মসজিদ গেটসংলগ্ন প্রধান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে তারা সড়ক ছেড়ে কলেজের…

Read More

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাঁচ কর্মদিবসের আল্টিমেটাম রানিং 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রানিং সেশনের সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আওতায় অন্তর্ভুক্ত করা এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থীদের একাডেমিক পরীক্ষা নিশ্চিত করার দাবিতে পাঁচ কর্মদিবসের আল্টিমেটাম দিয়েছেন ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত সিদ্ধান্ত না এলে চলমান সব ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। রোববার ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে…

Read More

নকলের দায়ে শিক্ষার্থী ও কেন্দ্র প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

পরীক্ষায় নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে ডিটেনশন দেওয়া হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার (২৪…

Read More

উচ্চশিক্ষায় এআই ব্যবহারে শিক্ষক প্রশিক্ষণ শুরু ইউল্যাবে

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) এবং অফিস অব ফ্যাকাল্টি রিসার্চ (ওএফআর) যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করছে। সম্প্রতি ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক…

Read More

বাংলাদেশের জনসংখ্যাই সবচেয়ে বড় শক্তি: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে অনেকেই সমস্যা হিসেবে দেখলেও এটিকে দেশের সবচেয়ে বড় শক্তি ও আশীর্বাদ বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার মতে, বিশ্বের অন্যতম জনবহুল দেশ হয়েও বাংলাদেশ শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও নেতৃত্বের ক্ষেত্রে বিশ্বকে পথ দেখানোর সক্ষমতা রাখে। শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন…

Read More

ভোকেশনাল শিক্ষায় জাপানি ভাষা অন্তর্ভুক্তির দাবি জোরালো

দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাপানি ভাষা শিক্ষা চালুর দাবি ক্রমেই জোরালো হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি টেকনিক্যাল স্কুল, কলেজ ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে জাপানি ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টি করা গেলে জাপানের বিশাল শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনশক্তির প্রবেশ আরও সহজ হবে। বর্তমানে দেশে শতাধিক সরকারি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বছরে লাখো শিক্ষার্থীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিচ্ছে। বিশেষজ্ঞদের…

Read More

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা প্রকাশ

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষাসংক্রান্ত তথ্য, অভিযোগ ও জরুরি সহায়তা প্রদানের লক্ষ্যে একটি কন্ট্রোল রুম চালুর পাশাপাশি ক্যালকুলেটর ব্যবহার এবং পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময়সূচি সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুন) শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা চলাকালে…

Read More

নেটওয়ার্ক সংকটে আমগাছে উঠে অনলাইন হাজিরা প্রধান শিক্ষকের

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনলাইন হাজিরা নিশ্চিত করতে মোবাইল নেটওয়ার্কের সন্ধানে আমগাছে উঠে উপস্থিতি পাঠানোর ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। সরকারের নতুন নির্দেশনা বাস্তবায়নের প্রথম দিনেই তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হন। সোমবার (১৫ জুন) রূপকারী ইউনিয়নের পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য অনলাইন…

Read More

প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় এলো নতুন নীতিমালা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রমে নতুন নীতিমালা ঘোষণা করেছে সরকার। এখন থেকে শিক্ষক বদলির বিষয়টি কেন্দ্রীয়ভাবে নয়, বরং উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের স্থানীয় প্রশাসনিক কমিটির মাধ্যমে পরিচালিত হবে। রোববার (১৪ জুন) রাজধানীর একটি কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান। তিনি বলেন, বদলি সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট স্থানীয় কমিটির কাছে জমা…

Read More

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ শিগগির, চূড়ান্ত যাচাই চলছে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। খসড়া ফল তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ফলাফলের নির্ভুলতা নিশ্চিত করতে অধিকতর যাচাই-বাছাই কার্যক্রম চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী সাত কার্যদিবসের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ফলাফলে কোনো ধরনের ত্রুটি এড়াতে চূড়ান্ত পর্যায়ের যাচাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।…

Read More