প্রধান খবর

সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন তিন কর্মকর্তা

চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালনরত তিন সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের এ পদমর্যাদা প্রদান করা হয়েছে।

পদমর্যাদা পাওয়া কর্মকর্তারা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিন কর্মকর্তা নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগে চুক্তিভিত্তিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁদের প্রত্যেককে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *