প্রধান খবর

মধ্যরাতে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আদাবর, বিমানবন্দর, মিরপুরের কালশী মোড় এবং শাহবাগ এলাকায় মধ্যরাতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত শনিবার (৭ নভেম্বর) রাত ১২টার দিকে দুর্বৃত্তরা এসব বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এই বিস্ফোরণগুলোর ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই নাশকতা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।…

Read More

শেখ হাসিনা আসবে বলে মাইকিং, গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইক বেঁধে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় দুই রাজনৈতিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক এবং প্রচারণায় ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— কাশোপাড়া…

Read More

জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি সেখানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও নির্মাণ করা হবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রোহিঙ্গা সমস্যা ও জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। সলিমপুরের সন্ত্রাসীদের হটিয়ে সেখানে সুশাসন নিশ্চিত করার কথাও জানান মন্ত্রী। রোহিঙ্গা…

Read More

সব জেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জরুরি অবস্থা দ্রুত মোকাবিলায় দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। বুধবার (৩০ সেপ্টেম্বর) অপারেশন শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। জেলা পুলিশের তত্ত্বাবধানে বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সদস্যদের সমন্বয়ে এসব টিম গঠন করতে বলা হয়েছে। এতে জেলা পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ,…

Read More

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আরও ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে এমন চিহ্নিত স্থান, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। অতিরিক্ত পুলিশ…

Read More

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৪, বিপুল সিম জব্দ

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিএমপি জানায়, রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৭৪, তেজগাঁওয়ে ১০২, মিরপুরে ৮০, গুলশানে ৩৫ ও উত্তরা বিভাগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া…

Read More

রাজধানীতে বাসার জানালায় এসে দুর্বৃত্তদের গুলি: গুরুতর আহত গৃহিণী

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় নিজ ঘরের ভেতর টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে আসা হঠাৎ গুলিতে জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহিণী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের মাতবরবাড়ী মসজিদ গলি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত…

Read More

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় ব্যাংক থেকে ৩৮ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন ছিনতাইকারীর বিরুদ্ধে। রোববার দুপুরে মোটরসাইকেলে এসে ওই ব্যক্তির কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তারা। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী তাদের পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন ছিটকে…

Read More

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৪০ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৪৯ জন,…

Read More

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ মো. সালাম (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে ক্যাম্পের এ-৬ ব্লকের একটি বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সালামকে আটক করা হয়। তিনি উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৭…

Read More