প্রধান খবর

সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা শহরে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সতর্ক অবস্থান তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। প্রয়োজন অনুযায়ী বাহিনীগুলো দায়িত্ব পালন করছে। দেশে কারফিউ বা লকডাউন জারিরও কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধের তথ্য পাওয়া গেছে। ওই ঘটনায় দুজনের প্রাণহানির খবর শুনেছেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *