বলিউডে অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতির মাধ্যমে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সুস্মিতা সেন। ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট জয়ের পর ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি।
রোমান্স, কমেডি, থ্রিলার ও সামাজিক গল্পসহ বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করেছেন সুস্মিতা। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ম্যায় হুঁ না’, ‘বিবি নম্বর ওয়ান’, ‘আঁখে’, ‘সময়: হোয়েন টাইম স্ট্রাইকস’ ও ‘ফিলহাল’।
এ ছাড়া ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া?’, ‘দস্তক’, ‘সিরফ তুম’, ‘বাস্তুশাস্ত্র’ ও ‘জিন্দেগি রকস’ সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। জন্মদিনে অভিনেত্রীর ক্যারিয়ারের এসব সিনেমা নতুন করে আলোচনায় এসেছে।

