আজ ২৯ নভেম্বর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৪১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের মাধ্যমে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেন তিনি। পাকিস্তানের একটি বিমান নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার চেষ্টা করার সময় ১৯৭১ সালের ২০ আগস্ট শহীদ হন এই বীর মুক্তিযোদ্ধা।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়। তাঁর সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

