প্রধান খবর

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ মো. সালাম (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে ক্যাম্পের এ-৬ ব্লকের একটি বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সালামকে আটক করা হয়। তিনি উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৭ ব্লকের বাসিন্দা বলে জানিয়েছে এপিবিএন।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্র জানায়, সহকারী পুলিশ সুপার মো. আব্দুল বাছেদের নেতৃত্বে একটি দল ওই বসতঘরে অভিযান চালায়। এ সময় সালামের কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

ক্যাম্প এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে গ্রেপ্তার যুবক কী উদ্দেশ্যে অস্ত্রটি সংরক্ষণ করছিলেন এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সালামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *