প্রধান খবর

জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি সেখানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রোহিঙ্গা সমস্যা ও জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। সলিমপুরের সন্ত্রাসীদের হটিয়ে সেখানে সুশাসন নিশ্চিত করার কথাও জানান মন্ত্রী।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রঙ্গিখালী ও নোয়াখালী পাড়ায় দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। ক্যাম্পের বিভিন্ন এলাকা সিসিটিভির আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব। ক্যাম্পে মাদক কারবার ও মানবপাচারসহ অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *