প্রধান খবর

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৪, বিপুল সিম জব্দ

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানায়, রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৭৪, তেজগাঁওয়ে ১০২, মিরপুরে ৮০, গুলশানে ৩৫ ও উত্তরা বিভাগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ৯ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করে।

অভিযানে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১টি ইয়াবা ও ৬২ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুটি মোটরসাইকেল, দুটি সুইচ গিয়ার, দুই ভিকটিম, নগদ ৬ হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিম ও ভিওআইপি সরঞ্জামও জব্দ করা হয়েছে। এর মধ্যে বাংলালিংকের ১৮ হাজার ৭৭টি, রবির ১ হাজার ২৬২টি, গ্রামীণফোনের ৭০০টি, এয়ারটেলের ১৫০টি ও অন্যান্য ৭৯৮টি সিম রয়েছে। এ ছাড়া ১০টি ভিওআইপি মেশিন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *