প্রধান খবর

চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড

প্রবাসী বাংলাদেশিদের সেবাপ্রাপ্তি সহজ ও নিরাপদ করতে চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এই কার্ডের মাধ্যমে ব্যাংকিং, অনলাইন পেমেন্ট, বিমা, বিনিয়োগ, সম্পদ সুরক্ষা এবং বিভিন্ন সরকারি সেবা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে। সরকারের তথ্য অনুযায়ী, প্রবাসী কার্ডধারীরা বিমানবন্দরে দ্রুত সেবা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসে অগ্রাধিকারভিত্তিক সুবিধা পাবেন।…

Read More

পদ্মায় সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ, আহত ৪ জেলে

পাবনার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া ইসলামপাড়া ঘাটসংলগ্ন পদ্মা নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও হামলায় চার জেলে আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার তিলকপুর এলাকার ১০ জন জেলে…

Read More

বিকেলে ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা, দাফন হবে সংসদ চত্বরে

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা আজ (রোববার) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে জাতীয় সংসদের নির্ধারিত কবরস্থানে দাফন করা হবে। জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রের এই প্রবীণ ব্যক্তিত্বের জানাজা শেষে সংসদের নির্ধারিত চত্বরে তার দাফন সম্পন্ন করা হবে। রোববার…

Read More

হামে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০২

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত…

Read More

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারাদেশে জাতীয়তাবাদী যুবদলের প্রায় ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বুধবার (৮ জুলাই) রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, যুবদল সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। কোনো ধরনের বেআইনি, অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে…

Read More

দেশে মসজিদের সংখ্যা সাড়ে ৩ লাখ, শীর্ষে ঢাকা বিভাগ

বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ প্রস্তুত করা সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ৭১ হাজার ৫৯৬টি। বিপরীতে সবচেয়ে কম মসজিদ রয়েছে সিলেট বিভাগে, যেখানে মোট মসজিদের সংখ্যা ২২ হাজার ৬টি। বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগের পর…

Read More

তথ্য সংগ্রহে গিয়ে ব্যাংকে সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগ

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা শাখার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর এক কর্মকর্তার বিরুদ্ধে তথ্য সংগ্রহে যাওয়া এক সাংবাদিককে লাঞ্ছনা, তথ্য সংগ্রহে বাধা এবং কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ একজন ভুক্তভোগী গ্রাহকের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে…

Read More

কমলাপুরমুখী মেট্রোরেল সম্প্রসারণের কাজ শেষ পর্যায়ে

রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারিত অংশের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৭৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিল মাসে এই অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি লাইন-৬) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, বাণিজ্যিক পরিচালনার…

Read More

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার করেছে সরকার। এ বিষয়ে শনিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জনস্বার্থে তাঁকে প্রত্যাহার করে সংযুক্ত করার কথা উল্লেখ করা হলেও এ সিদ্ধান্তের নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। ফলে প্রশাসনিক মহলে এ সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার ২০২৪ সালের…

Read More

শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, হাসপাতালে না নিয়ে তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক

শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজার এলাকায় সাপের ছোবলে রহিদ বেদ (৫) নামে এক শিশুর প্রাণহানির এ ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রহিদ বেদ কুষ্টিয়ার মীরপুর রেলস্টেশন এলাকার সজল বেদের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে শৈলকুপা উপজেলার…

Read More