প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার করেছে সরকার। এ বিষয়ে শনিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জনস্বার্থে তাঁকে প্রত্যাহার করে সংযুক্ত করার কথা উল্লেখ করা হলেও এ সিদ্ধান্তের নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। ফলে প্রশাসনিক মহলে এ সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।
মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া শেখ হাসিনা সরকারের সময় তিনি রাষ্ট্রপতির প্রটোকল অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে কর্মরত ছিলেন।

