প্রধান খবর

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারাদেশে জাতীয়তাবাদী যুবদলের প্রায় ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

বুধবার (৮ জুলাই) রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, যুবদল সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। কোনো ধরনের বেআইনি, অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে সংগঠনে প্রশ্রয় দেওয়া হবে না। এ ধরনের অভিযোগে ইতোমধ্যে দেশের বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সংগঠনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে কঠোর নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আবদুল মোনায়েম মুন্না আরও দাবি করেন, জুলাই-আগস্টের আন্দোলনে যুবদলের বিভিন্ন সাংগঠনিক ইউনিটের নেতা-কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ওই আন্দোলনে সংগঠনের ৭৮ জন নেতা-কর্মী নিহত হন এবং বহু নেতা-কর্মী আহত ও স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *