প্রধান খবর

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, হাসপাতালে ৪ ফায়ার ফাইটার

পুরান ঢাকার ব্যস্ততম চকবাজার এলাকার ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে সংঘটিত ভয়াবহ আগুন দীর্ঘ প্রায় ১২ ঘণ্টার নিরলস চেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়া ও ক্লান্তির কারণে অসুস্থ হয়ে পড়া চারজন ফায়ার ফাইটারকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর…

Read More

বার্লিন সফর বাতিল ড. ইউনূসের, সম্মেলনের ওয়েবসাইট থেকেও নাম বাদ

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত তিন দিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দেওয়ার সফর বাতিল করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। শেষ মুহূর্তে সম্মেলনের ওয়েবসাইট থেকে বক্তা হিসেবে তার নামও সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের কমিউনিকেশন টিমের সদস্য আনা স্টোরমার ইমেইলে জানান, স্বাস্থ্যগত কারণে সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত…

Read More

চিপস কিনে দেওয়ার কথা বলে দুই কন্যাসন্তানকে সড়কে ফেলে গেলেন ‘মা’

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চিপস কিনে দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছর ও দেড় বছর বয়সি দুই কন্যাসন্তানকে ব্যস্ত সড়কের পাশে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের মায়ের বিরুদ্ধে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর সূত্র ধরে দ্রুত শিশু দুটির স্বজনদের খুঁজে পাওয়া যায় এবং পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাদের চাচির জিম্মায় নিরাপদে হস্তান্তর করা…

Read More

‘জৌনপুরী’ উচ্চারণ নিয়ে দুঃখপ্রকাশ রাশেদ খানের

জৈনপুরী দরবার শরিফের নাম উচ্চারণে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। রবিবার (১১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে রাশেদ খান জানান, জৈনপুরী দরবার শরিফের প্রতি তার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। বক্তব্যের মাধ্যমে কাউকে অসম্মান করার কোনো…

Read More

স্ত্রীর মরদেহ ঘরে রেখে মসজিদে আজান দিতে গিয়ে নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের ইন্তেকাল

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত স্ত্রীর মরদেহ ঘরে রেখে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে ফজরের আজান দিতে ও জামাতে নামাজ পড়তে যান ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন রোমান মোল্যা (৬০)। স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে নামাজের সিজদারত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।…

Read More

লন্ডনে থাকায় ভালো বাংলা বলতে পারছেন না প্রধানমন্ত্রী- ক্লাসরুমে মন্তব্য করে শিক্ষক আটক

দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা চর্চা কমে গেছে এবং জাতিসংঘেও তিনি ভালো বলতে পারেননি—শ্রেণিকক্ষে এমন মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে গোলাম কিবরিয়া লালন নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষক স্থানীয় প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক…

Read More

সালমান মুক্তাদিরকে ‘মিথ্যাবাদী রাখাল বালক’ বললেন আবিদুল

বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে ‘মিথ্যাবাদী রাখাল বালক’ হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। সম্প্রতি বিভিন্ন ইস্যু ও আইনশৃঙ্খলা সম্পর্কিত ঘটনা নিয়ে সালমানের বক্তব্যকে সম্পূর্ণ মনগড়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে তিনি এই তীক্ষ্ণ মন্তব্য করেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও…

Read More

কাপ্তাই লেকের পানি বৃদ্ধি : পুনরায় খোলা হলো স্পিলওয়ের ১৬টি জলকপাট

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই লেকের পানির স্তর পুনরায় বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দিয়ে পানি নিষ্কাশন শুরু করেছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে লেকের সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্পিলওয়ের ১৬টি জলকপাটই প্রতিটি ৬ ইঞ্চি করে তুলে দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের তথ্যমতে, বর্তমানে কাপ্তাই…

Read More

ঢাকা-চট্টগ্রাম রুটে দ্রুতগতির ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা

দেশের অর্থনীতির চালিকাশক্তি ঢাকা-চট্টগ্রাম রুটে ভ্রমণের সময় ও দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে এই করিডরে দ্রুতগতির ইলেকট্রিক ট্রেন চালুর সমন্বিত রূপরেখা নিয়েছে সরকার। এ উদ্দেশ্যে ট্রেনের ট্র্যাকশন স্থাপনের নকশাও ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জাতীয় সংসদকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। বুধবার জাতীয় সংসদের সংরক্ষিত প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের তোলা এক লিখিত প্রশ্নের…

Read More

১৬ মাস কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ৯ বাংলাদেশি

দালালের প্রলোভনে অবৈধভাবে ভারতে গিয়ে ১৬ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি। শনিবার সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে ফেরত আসা ব্যক্তিদের মধ্যে তিন নারী, দুই শিশু ও চার পুরুষ রয়েছেন। সন্ধ্যা ৭টার দিকে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করে। শূন্যরেখায় দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, বিএসএফ ও বেসরকারি উন্নয়ন…

Read More