প্রধান খবর

হামে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০২

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। ফলে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জনে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১০৬ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ১৩ হাজার ৭০ জনে পৌঁছেছে। একই সময়ে আরও ৭৯৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *