প্রধান খবর

ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস গভীর খাদে পড়ে নিহত ২৮

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তরাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। সোমবার (১৫ জুন) দেশটির উত্তরাঞ্চলীয় আমহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়,…

Read More

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় দেশটির বিমানবাহিনীর আটজন আরোহী নিহত হয়েছেন। মার্কিন বিমানবাহিনীর একটি বিশালাকৃতির ‘বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস’ বোমারু বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরপরই চারপাশ কেঁপে ওঠে এবং আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী…

Read More

নির্বাচন বানচালের চেষ্টা হলে নেতানিয়াহুকে লাঠিপেটা করে তাড়ানোর হুঁশিয়ারি

আসন্ন সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লাঠিপেটা ও পাথর মেরে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। রোববার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন বারাক। সাক্ষাৎকারে তিনি বলেন, তার…

Read More

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে অস্ট্রেলিয়া বিএনপির গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার, উদ্যোগে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুন (রবিবার) অনুষ্ঠিত এই সভায় প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং কেন্দ্রের নীতিনির্ধারণী নির্দেশনা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক…

Read More

ব্রাজিল ঘুরে দাঁড়াবে, আশাবাদী কাকা

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পেলেও ব্রাজিল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন দেশটির সাবেক তারকা ফুটবলার কাকা। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে আসর শুরু করা সেলেসাওদের সামর্থ্য নিয়ে তিনি এখনো আশাবাদী। ম্যাচে ব্রাজিল নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি। আক্রমণভাগ ও মধ্যমাঠে সমন্বয়ের ঘাটতি ছিল স্পষ্ট। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ার প্রত্যাশা পূরণ হয়নি…

Read More

জেনেভায় স্বাক্ষর হবে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দীর্ঘ আলোচনার পর দুই দেশ এ সমঝোতায় পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। সোমবার ভোরে দেওয়া এক ঘোষণায় শেহবাজ শরিফ বলেন, পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতার ফলে ইরান ও যুক্তরাষ্ট্র চলমান সংঘাত…

Read More

শিরোপা জয়ে ৭০ লাখ টাকা বোনাস পেল মোহামেডান

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগের শেষ ম্যাচে আবাহনী লিমিটেডকে ডিএলএস পদ্ধতিতে ৬৩ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঐতিহ্যবাহী দলটি। শিরোপা জয়ের আনন্দকে আরও বিশেষ করে তুলতে খেলোয়াড়দের জন্য ৭০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ। বিকেএসপিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে…

Read More

দিল্লিতে জটিলতার পর দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারতের দিল্লিতে ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার মুখে পড়ে নির্ধারিত সফর বাতিল করে দেশে ফিরেছেন। সোমবার (১৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের একটি সম্মেলনে অংশ নিতে রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেন ডা….

Read More

ধর্ষণের অভিযোগে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড

ধর্ষণের গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় নরওয়ের ক্রাউন প্রিন্সেস (যুবরাজ্ঞী) মেটে-ম্যারিটের ছেলে ম্যারিয়াস বোর্গ হোইবি-কে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাবাসের সাজার পাশাপাশি তাকে ৫ লাখ ৮০ হাজার নরওয়েজীয় ক্রোনার (প্রায় ৬০ হাজার ৮৪৮ মার্কিন ডলার) জরিমানা প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার রাজধানী অসলোর জেলা আদালত বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের…

Read More

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ছয় দফা দাবি আইএসপিএবির

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। একইসঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরকারের কাছে ছয় দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি। রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন,…

Read More