প্রধান খবর

বিশ্বকাপে ভাইরাল ‘উদি নেকো’ কে

বিশ্বকাপ ফুটবলের গ্যালারিতে অদ্ভুত সাজে উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তুরস্কের সমর্থক ‘উদি নেকো’। তুরস্ক ও অস্ট্রেলিয়ার ম্যাচে টেলিভিশন ক্যামেরায় তার ব্যতিক্রমী উপস্থিতি ধরা পড়ার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় তার ছবি ও ভিডিও। জানা গেছে, ‘উদি নেকো’র আসল নাম নেচদেত ওলচেরমান। তিনি দীর্ঘদিন ধরে তুরস্ক জাতীয় দল এবং দেশটির জনপ্রিয় ক্লাব…

Read More

মুসলিম ফুটবলারদের প্রতি সম্মান জানিয়ে নিয়ম পরিবর্তন ফিফার

বিশ্বকাপের মাঠে ম্যাচসেরা হওয়া একজন ফুটবলারের ব্যক্তিগত অর্জনের অন্যতম বড় মুহূর্ত। ম্যাচ শেষে আলো ঝলমলে মঞ্চে দাঁড়িয়ে ট্রফি হাতে তোলা সেই পরিচিত দৃশ্যই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। তবে এবার সেই দৃশ্যেই সূক্ষ্ম কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তন এনেছে ফিফা। ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে ম্যাচসেরা পুরস্কার প্রদানের প্রক্রিয়ায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ব ফুটবলের…

Read More

ভিনিসিয়ুসের টানা তিন ম্যাচে গোল, ব্রাজিলের নতুন ইতিহাস

ভিনিসিয়ুস জুনিয়র এবার বিশ্বকাপে এমন এক কীর্তি গড়লেন, যা দুই দশকেরও বেশি সময় ধরে দেখা যায়নি। মরক্কো ও হাইতির বিপক্ষে প্রথম দুই ম্যাচে গোল করার পর স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি টানা তিন গ্রুপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড গড়েছেন। এই ধারাবাহিকতা তাকে ব্রাজিলের ফুটবল ইতিহাসের অভিজাত তালিকায় তুলে দিয়েছে। শেষবার এমন কীর্তি দেখা গিয়েছিল…

Read More

নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে পরাজিত করে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উত্তীর্ণ হয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। জয় এবং দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় আনচেলত্তি বলেন, দলের লক্ষ্য ছিল আগের ম্যাচের ইতিবাচক…

Read More

৪৬ বছর বয়সে অবসর ভাঙলেন ব্রাজিলিয়ান জাদুকর রোনালদিনহো 

ফুটবল থেকে বিদায় নেওয়ার পর কেটে গেছে প্রায় ১১ বছর। তবুও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরতে রোনালদিনহোর খুব বেশি সময় লাগে না। এবার ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্না এফসি-তে যোগ দিয়ে আবারও বিশ্ব ফুটবলকে চমকে দিলেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স যা ফুটবল দুনিয়ায় নতুন উত্তেজনা ছড়িয়েছে। ২০১৫…

Read More

৯ লাখ ডলারে বিক্রি সেই ন্যাপকিন, যেখান থেকে শুরু মেসির কিংবদন্তি

ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় দলিল হিসেবে পরিচিত লিওনেল মেসির প্রথম চুক্তিপত্র লেখা সেই ন্যাপকিন ২০২৪ সালের এক নিলামে প্রায় ৯ লাখ ৬৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ছোট্ট একটি কাগজের টুকরো হলেও এটি ফুটবল বিশ্বের অন্যতম মূল্যবান স্মারক হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০০ সালের ১৪ ডিসেম্বর বার্সেলোনার এক রেস্তোরাঁয় এফসি বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাখ…

Read More

ইংল্যান্ডকে থামিয়ে দিতে কালো জাদু!

ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বে ইংল্যান্ড ও ঘানার ম্যাচটি খাতায়-কলমে একতরফা হওয়ার কথা ছিল। কিন্তু মাঠে দেখা গেল ভিন্ন চিত্র। শক্তিশালী ইংল্যান্ডকে গোলশূন্য ড্রয়ে থামিয়ে দিল আফ্রিকার দল ঘানা। ম্যাচজুড়ে ইংলিশরা আক্রমণ করলেও গোলের দেখা পেল না। আর সেই ব্যর্থতার পরই আলোচনায় উঠে এসেছে আফ্রিকান ঐতিহ্যবাহী ‘জুজু’ বা কালো জাদুর গল্প যা সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তুমুল হাস্যরসের…

Read More

আড়াই বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছেন নেইমার

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। আবারও ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে মাঠ কাঁপাতে প্রস্তুত নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে নেইমারকে স্কোয়াডে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায় মিয়ামিতে বাঁচা-মরার লড়াইয়ে নামবে ব্রাজিল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের চোট-আপডেট দিতে গিয়ে আনচেলত্তিকে দেখা যায় বেশ স্বস্তির…

Read More

৩৯তম জন্মদিনে মেসি

২৪ জুনকে বিশ্ব ফুটবলের এক স্মরণীয় দিন বলাই যায়। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নিয়েছিলেন এমন এক শিশু, যার আগমনে ফুটবলের সংজ্ঞাই বদলে গেছে। তিনি লিওনেল আন্দ্রেস মেসি। আজ তিনি পা দিলেন জীবনের ৩৯তম বছরে, আর এই বয়সেও তিনি কোটি কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করছেন এক জীবন্ত কিংবদন্তি হিসেবে। রোজারিও থেকে শুরু…

Read More

আসারের বিশ্বকাপ সাফল্যে কোটি টাকার প্রাপ্তি হার্টস অব ওকের

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় উঠে আসা ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারে এবার নিজের ক্লাবের জন্যও সুখবর বয়ে এনেছেন। বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ায় তার ক্লাব হার্টস অব ওক ফিফার বিশেষ আর্থিক সুবিধা কর্মসূচির আওতায় তিন কোটি টাকারও বেশি অর্থ পেতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে ঘানার দলে একমাত্র দেশীয় লিগভিত্তিক খেলোয়াড় হিসেবে…

Read More