প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে অবস্থিত পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে সচিবালয় স্থানান্তরের মূল কার্যক্রম শুরুর পথ তৈরি হবে।
এর আগে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছিলেন, বর্তমান সরকারের মেয়াদেই আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মন্ত্রী আরও জানিয়েছিলেন, সচিবালয় স্থানান্তরসংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করলে পরবর্তী বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। তবে চলমান বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

