প্রধান খবর

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্বাক্ষর নিশ্চিত করলেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নিশ্চিত করেছেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। তিনি দাবি করেছেন, এই চুক্তি ইরানের আগ্রহে নয়, বরং যুক্তরাষ্ট্রের মরিয়া মনোভাব ও চাপের কারণেই সম্পন্ন হয়েছে। গতকাল এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের তীব্র আগ্রহ ও চাপ প্রয়োগের ফলেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিবৃতিতে খামেনি…

Read More

যুক্তরাষ্ট্র-ইরান প্রাথমিক চুক্তির পর তেলের দাম কমল

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান পুনরায় শুরুর হুমকিতে যে অস্থিরতা তৈরি হয়েছিল, চুক্তির পর সেই ধারা আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ২৪ ঘণ্টা…

Read More

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা নিয়েছে পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান নৌবাহিনীর কর্মকর্তা কমোডর ওমর ফারুক। চীনে নির্মিত নতুন সাবমেরিন পিএনএস হ্যাঙ্গর ইতোমধ্যে পাকিস্তান নৌবাহিনীতে কমিশন করা হয়েছে। সাবমেরিনটি গ্রহণ করতে নৌবাহিনীর একটি বহর নিয়ে চীনে গিয়েছিলেন কমোডর ফারুক। ফেরার পথে শ্রীলঙ্কার কলম্বোতে দ্য মর্নিং-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, হ্যাঙ্গর শ্রেণির সাবমেরিন পাকিস্তানকে বঙ্গোপসাগরে নতুন করে…

Read More

মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। ম্যাচের প্রথম বাঁশি বাজার পর থেকেই মাঠজুড়ে যার পায়ের জাদুর অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুনছিলেন কোটি কোটি ফুটবলপ্রেমী, সেই লিওনেল মেসিই আলবিসেলেস্তে শিবিরে এনে দিলেন কাঙ্ক্ষিত উল্লাস। আলজেরিয়ার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের ১৭তম মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে নিয়েছেন এই মহাতারকা। লুসাইল স্টেডিয়ামের এই ম্যাচটি আর্জেন্টাইন…

Read More

নিট-ইউজি পুনঃপরীক্ষা ঘিরে জালিয়াতি ঠেকাতে টেলিগ্রামে সাময়িক নিষেধাজ্ঞা

ভারতে নিট-ইউজি পুনঃপরীক্ষায় জালিয়াতি ও বিভ্রান্তি ছড়ানো রোধে টেলিগ্রাম অ্যাপে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য পরীক্ষার আগে নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সংস্থাটি বলেছে, পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় এটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ। এনটিএ জানায়, পরীক্ষার পর বিভ্রান্তিকর ‘প্রশ্ন ফাঁসের প্রমাণ’ তৈরি করতে টেলিগ্রামের মেসেজ এডিটিং ফিচার ব্যবহার করছিল…

Read More

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত উড্ডয়নের পরপরই দুর্ঘটনা, নিহত সব 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এডওয়ার্ডস এয়ারফোর্স বেইস থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে মার্কিন বাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় পাইলটসহ বিমানে থাকা মোট ৮ জনের সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের পক্ষ থেকে জানানো হয়, রুটিন টেস্ট মিশনের অংশ হিসেবে বিমানটি সকাল ১১টা…

Read More

নির্বাচন বানচালের চেষ্টা হলে নেতানিয়াহুকে লাঠিপেটা করে তাড়ানোর হুঁশিয়ারি

আসন্ন সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লাঠিপেটা ও পাথর মেরে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। রোববার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন বারাক। সাক্ষাৎকারে তিনি বলেন, তার…

Read More

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, সম্পদের নতুন ইতিহাস

প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাস গড়তে চলেছেন। ওয়াল স্ট্রিটে শুক্রবার স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক ঘটলে তিনি আনুষ্ঠানিকভাবে ১ ট্রিলিয়ন ডলারের মালিক হিসেবে স্বীকৃতি পাবেন এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে লেনদেন শেষ হওয়ার আগেই মাস্ক মানব ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নতুন রেকর্ড গড়বেন। এই পরিমাণ সম্পদ…

Read More

থাইল্যান্ডের রাজকন্যা বজ্রকিতিয়াভা দিব্যবতীর মৃত্যু, চার বছর কোমায় থাকার পর ৪৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস

বিভিন্ন শারীরিক জটিলতায় চার বছর কোমায় থাকার পর মারা গেছেন থাইল্যান্ডের রাজকন্যা বজ্রকিতিয়াভা নারেন্দিরা দিব্যবতী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। শুক্রবার রাজপ্রাসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। রাজকুমারী দিব্যবতী ছিলেন থাইল্যান্ডের বর্তমান রাজা মহা বাজিরালংকর্ণের প্রথম সন্তান। ১৯৭৮ সালের ৭ ডিসেম্বর জন্ম নেওয়া দিব্যবতীর মা রাজকুমারী সোম সাওয়ালি ছিলেন…

Read More

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে মহামারির পর্যায়ে ঠেলে দিচ্ছে, বিশ্বব্যাংকের সতর্কবার্তা

২০২০ সালে করোনা মহামারির সময় বৈশ্বিক অর্থনীতিতে যে ধস নেমেছিল, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পৃথিবীকে আবার সেই সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছে বিশ্বের সর্ববৃহৎ ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক। বৃহস্পতিবার প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রোসপেক্ট’ প্রতিবেদনে সংস্থাটি জানায়, যুদ্ধের কারণে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় বহু দেশ অতিরিক্ত দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে, যার প্রভাব সরাসরি পড়ছে মূল্যস্ফীতি…

Read More