প্রধান খবর

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত উড্ডয়নের পরপরই দুর্ঘটনা, নিহত সব 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এডওয়ার্ডস এয়ারফোর্স বেইস থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে মার্কিন বাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় পাইলটসহ বিমানে থাকা মোট ৮ জনের সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের পক্ষ থেকে জানানো হয়, রুটিন টেস্ট মিশনের অংশ হিসেবে বিমানটি সকাল ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে। কিন্তু আকাশে ওঠার অল্প সময়ের মধ্যেই তা বিধ্বস্ত হয়। দ্রুত জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

বিমানটি কেন বিধ্বস্ত হলো, তা জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে ঘাঁটি কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটিটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাইরে থাকা সব উড়োজাহাজকে বিকল্প ঘাঁটিতে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *