প্রধান খবর

নিট-ইউজি পুনঃপরীক্ষা ঘিরে জালিয়াতি ঠেকাতে টেলিগ্রামে সাময়িক নিষেধাজ্ঞা

ভারতে নিট-ইউজি পুনঃপরীক্ষায় জালিয়াতি ও বিভ্রান্তি ছড়ানো রোধে টেলিগ্রাম অ্যাপে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য পরীক্ষার আগে নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সংস্থাটি বলেছে, পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় এটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ।

এনটিএ জানায়, পরীক্ষার পর বিভ্রান্তিকর ‘প্রশ্ন ফাঁসের প্রমাণ’ তৈরি করতে টেলিগ্রামের মেসেজ এডিটিং ফিচার ব্যবহার করছিল একটি চক্র। এই ফিচারের মাধ্যমে চ্যানেল পরিচালকেরা পুরনো পোস্টে গিয়ে আগের ফাইল মুছে নতুন প্রশ্নপত্র আপলোড করতে পারতেন। পোস্টের সময় অপরিবর্তিত থাকায় সেটি দেখাত যেন প্রশ্নপত্রটি পরীক্ষার আগেই ফাঁস হয়েছিল। এভাবে সম্পাদিত পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছিল।

সরকারের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় এই ধরনের জালিয়াতি ও ভুয়া প্রচারণা বন্ধ হবে বলে মনে করছে এনটিএ। সংস্থাটি বলছে, পরীক্ষার নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় প্রযুক্তিগত অপব্যবহার ঠেকানো এখন জরুরি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *