প্রধান খবর

রামমন্দিরে ৪ কোটির চেক বাউন্স: অ্যাকাউন্টে মিলল মাত্র ৩ রুপি

অযোধ্যার রামমন্দির ট্রাস্টে ৪ কোটি রুপি অনুদানের চেক প্রদান করে চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছেন ভারতের চেন্নাইয়ের এক নারী ভক্ত। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুকূলে প্রদানকৃত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে জানা যায়, সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে মাত্র ৩ রুপি। ফলে বিপুল অঙ্কের ওই চেকটি বাউন্স করে।

ব্যাংক কর্তৃপক্ষ প্রয়োজনীয় অর্থ না থাকা সত্ত্বেও কেন এমন চেক দেওয়া হলো, তার জবাবদিহিতে ওই নারীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ওই নারী অনুদানের ক্ষেত্রে একটি শর্ত যুক্ত করে লিখিত নিশ্চয়তা চেয়েছিলেন যাতে অর্থটি শুধু মন্দিরের কর্মীদের সুযোগ-সুবিধায় ব্যয় করা হয়। ট্রাস্ট থেকে এমন কোনো লিখিত আশ্বাস না দেওয়ায় বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে। উল্লেখযোগ্য যে, চেকের পাশাপাশি উক্ত নারী পৃথকভাবে ১০ হাজার রুপি নগদ অনুদানও প্রদান করেন। প্রতি মাসে কোটি কোটি রুপি অনুদান পাওয়া রামমন্দির ট্রাস্ট এ ঘটনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা প্রকাশ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *