প্রধান খবর

দুই মামলায় হাইকোর্টের জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস দুই মামলায় জামিন পেয়েছেন। রোববার (২ আগস্ট) হাইকোর্ট এ আদেশ প্রদান করেন। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ১৯ জনকে আসামি…

Read More

তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু অধিকারী

বাংলাদেশ থেকে নির্বাসিত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি লেখিকাকে আশ্বস্ত করে বলেন, “আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। কারণ আমিই এই রাজ্যের পুলিশমন্ত্রীও।” শনিবার (১ আগস্ট) কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদনে অনুষ্ঠিত ওই আলোচনা…

Read More

এমপি ও ডিএনসিসি প্রশাসকের ওপর হামলার অভিযোগ

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, পরিচ্ছন্নতাকর্মীদের ওপর অতর্কিত হামলার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান প্রশাসক,…

Read More

ফেনীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭

ফেনী শহরে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে ১৭ জন কিশোরকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ১১ জনকে অভিভাবকদের উপস্থিতিতে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ফেনী মডেল থানা পুলিশের নেতৃত্বে শহরের মিজান রোড, ফেনী সরকারি কলেজ মাঠ এবং রাজাঝির…

Read More

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

রাজধানীর দক্ষিণখানে চিকিৎসক সারাহা রোকসানা পিনু চাঞ্চল্যকর হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার আলামত গোপনের চেষ্টা ব্যর্থ করে সিআইডির কারিগরি নিখুঁত তদন্তে বেরিয়ে এসেছে ক্লু। শনিবার তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আগামী সোমবার (৩ আগস্ট) এই রিমান্ড আবেদনের ওপর…

Read More

দক্ষিণখানে চিকিৎসক হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখানে চিকিৎসক সারাহা রোকসানা পিনু  হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার আলামত গোপনের চেষ্টা ব্যর্থ করে সিআইডির কারিগরি নিখুঁত তদন্তে বেরিয়ে এসেছে ক্লু। শনিবার তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আগামী সোমবার (৩ আগস্ট) এই রিমান্ড আবেদনের ওপর শুনানি…

Read More

গাজায় পরিবারের ৭৫ সদস্যকে হারিয়েছেন হানিয়া

ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজের পরিবারের ঘনিষ্ঠ ৭৫ জনেরও বেশি সদস্য প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিহত হামাস রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার ছেলে আবদুল সালাম হানিয়া। একইসঙ্গে তাঁদের বৃহত্তর আল-হাজ্জ গোত্রের প্রায় ২৫০ জন সদস্য এই যুদ্ধে শহীদ হয়েছেন বলেও জানান তিনি। সম্প্রতি বাবা ইসমাইল হানিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু…

Read More

৪ দিন সাঁতরে সেউতায় পৌঁছে চরম দুর্ভোগ: মরক্কোয় ফিরছেন অভিবাসীরা

নতুন জীবনের বুকভরা আশা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রলোভনে পড়ে চার দিন সাঁতরে ও বিপজ্জনক সীমানা প্রাচীর টপকে স্পেনের স্বশাসিত অঞ্চল ‘সেউতা’য় পৌঁছেও স্বপ্নভঙ্গ হয়েছে হাজারো অভিবাসীর। ভূখণ্ডটিতে পৌঁছানোর পর তীব্র খাবার সংকট, অত্যধিক জীবনযাত্রার ব্যয় এবং স্থানীয় অধিবাসীদের বৈরী আচরণের মুখে পড়ে তাঁদের অনেকেই আবার বাধ্য হয়ে মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থার…

Read More

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন ১৩ জন

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটক বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনাটি দেশটির ঐতিহাসিক নাজকা লাইনস এলাকার ওপর দিয়ে উড্ডয়নের সময় ঘটে। স্থানীয় সময় শনিবার দুপুরে পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর সেসনা ক্যারাভান সি২০৮ মডেলের বিমানটি পুয়েবলো ভিয়েখো এলাকায় বিধ্বস্ত…

Read More

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত সন্দেহভাজনসহ হতাহতের ঘটনা

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় কয়েকজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে। তবে হতাহতদের সুনির্দিষ্ট সংখ্যা এবং আহতদের শারীরিক অবস্থার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। টুইন ফলস পুলিশের তথ্য কর্মকর্তা জশ পামার জানান, ঘটনার পর জারি করা সব ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশনা…

Read More