প্রধান খবর

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (৮ জুন), তবে তথ্য প্রকাশ্যে আসে মঙ্গলবার। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, উদ্ধার হওয়া ক্রুদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। হেলিকপ্টারটি ছিল আপাচি হেলিকপ্টার। এটি গুলি করে ভূপাতিত…

Read More

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে চারজন নিহত

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভোরের নীরবতা ভেঙে মুহূর্তেই চারটি প্রাণ ঝরে যায়, শোকে ডুবে যায় চারটি পরিবার। নিহতরা হলেন জামালপুরের বকশিগঞ্জের নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলার রফিকুল (১৮), নেত্রকোণার কেন্দুয়ার সাগর (২২) এবং ভোলার সুমন…

Read More

স্কয়ার হাসপাতালে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি

দেশে প্রথমবারের মতো রোবোটিক এমআরআই-ইউএসজি ফিউশন প্রোস্টেট বায়োপসি সফলভাবে সম্পন্ন করেছে স্কয়ার হাসপাতাল। অত্যাধুনিক ‘মোনা লিসা ডিএক্স’ রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে হাসপাতালের ইউরোলজি বিভাগের কনসালট্যান্ট অধ্যাপক ডা. এন আই ভূঁইয়ার নেতৃত্বে ছয়জন রোগীর বায়োপসি সম্পন্ন করা হয়। গত ৭ জুন রাজধানীর ধানমন্ডিস্থ স্কয়ার হাসপাতালে এই বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে, প্রোস্টেট ক্যানসার…

Read More

এইচ-১বি ভিসায় ট্রাম্পের আরোপ করা ফি অবৈধ ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিশেষায়িত খাতে কাজের সুযোগ পেতে বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এইচ-১বি ভিসা। ন্যূনতম ব্যাচেলর বা সমমানের ডিগ্রি থাকা যোগ্য ব্যক্তিরা এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে চাকরির আবেদন করতে পারেন। ভিসার মেয়াদ তিন বছর, পরে আরও তিন বছরের জন্য বাড়ানো যায়, অর্থাৎ সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত বৈধতা থাকে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে এই ভিসার ওপর…

Read More

ইংলিশ ক্রিকেটে ফের নাইটক্লাব বিতর্ক

গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে নিউজিল্যান্ড সফরের মাঝপথে নাইটক্লাবে হাতাহাতির ঘটনায় শাস্তি পেয়েছিলেন ইংল্যান্ডের দুই তারকা। এরপর অস্ট্রেলিয়ায় অ্যাশেজ চলাকালেও কুইন্সল্যান্ডের নুসা সমুদ্রসৈকতে মদকাণ্ডে জড়িয়ে পড়েন ইংলিশ ক্রিকেটাররা। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবারও নাইটক্লাব কাণ্ডে আলোচনায় ইংল্যান্ড দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলছে ইংল্যান্ড। লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্ট ছিল লো-স্কোরিং, নাটকীয় ম্যাচ। তবুও ১১৫…

Read More

জর্ডান দলে বড় ধাক্কা, ইনজুরিতে ছিটকে গেলেন ইব্রাহিম সাবরা

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। এর মধ্যেই বড় ধাক্কা খেলো আর্জেন্টিনার গ্রুপ ‘জে’-এর প্রতিপক্ষ জর্ডান। ইনজুরিতে দল হারিয়েছে তাদের তরুণ স্ট্রাইকার ইব্রাহিম সাবরাকে। ২৬ সদস্যের স্কোয়াডে থাকা দুই ইউরোপ-ভিত্তিক ফুটবলারের একজন ছিলেন মাত্র ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ক্রোয়েশিয়ার প্রথম বিভাগের ক্লাব লোকোমোতিভা জাগরেবে খেলেন তিনি। বাম গোড়ালি…

Read More

দীর্ঘ বিরতির পর ওয়েব সিরিজে ফিরছেন আফসান আরা বিন্দু

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর আবারও পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু। নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এর মাধ্যমে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের অরিজিনাল এই সিরিজটি আগামী ২৫ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম। সম্প্রতি প্রকাশিত সিরিজটির পোস্টারে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহানকে…

Read More

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

বিশ্বজুড়ে ভূকম্পনের ধারাবাহিকতায় এবার কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। মঙ্গলবার (৯ জুন) সকালে দেশটির দক্ষিণাঞ্চলে রিখটার স্কেলে ৫.০ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘মেহর নিউজ এজেন্সি’-এর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সকালে ইরানের হরমোজগান ও কেরমান প্রদেশের সারগাজ এলাকার কাছাকাছি…

Read More

পাবনায় সন্তানের সামনে পিতাকে গুলি ও কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

পাবনা জেলা শহরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌর এলাকায় নিজের মাদরাসাপড়ুয়া সন্তানের সামনে আলী হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর কিছু সময় আগে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মনিরুল ইসলাম (২৪) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়। সোমবার (৮ জুন) বিকেল ও সন্ধ্যায় এই…

Read More

আজাদ কাশ্মিরে সংঘর্ষে নিহত ৭

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের (এজেকে) রাওয়ালকোটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ‘যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি’র সমর্থকদের সাথে পুলিশের এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে অন্তত ৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আজাদ কাশ্মীরের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) লিয়াকত আলী মালিক গণমাধ্যমকে জানিয়েছেন, গত রোববার (৭ জুন) দিনভর চলা এই সহিংসতায় আইনশৃঙ্খলারক্ষা…

Read More