প্রধান খবর

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের ফের গ্রেপ্তার

প্রতারণা মামলার পরে এবার দুইটি গাড়ি এবং প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘সময় টিভি’-র সাবেক পরিচালক আহমেদ জোবায়েরকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে আদালত প্রাঙ্গণ থেকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের…

Read More

শেখ হাসিনার আগমন হবে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে এলে তাকে সরাসরি বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এর কোনো বিকল্প হতে পারে না। সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি) ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতিহলে আয়োজিত…

Read More

যুক্তরাজ্যে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে সম্পন্ন করে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রিয় মাতৃভূমিতে পা রেখেই তিনি সর্বস্তরের দেশবাসীর কাছে নিজের…

Read More

লোডশেডিংয়ে নাকাল সোনারগাঁ, ব্যাহত জনজীবন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২৪ ঘণ্টায় মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও কৃষিকাজেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিদ্যুৎ সংকটের কারণে উপজেলার বিভিন্ন শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদন কমে গেছে। অনেক উদ্যোক্তা বাধ্য হয়ে জেনারেটর ব্যবহার করলেও এতে উৎপাদন ব্যয়…

Read More

মাত্র ১০ মাসে সম্পূর্ণ কোরআনের হাফেজ হলেন ৯ বছরের শিশু আরহাম

সাধারণত পবিত্র কোরআনের ৩০ পারা হেফজ সম্পন্ন করতে কয়েক বছর সময় লাগলেও বিস্ময়কর প্রতিভার পরিচয় দিয়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৯ বছর বয়সী শিশু আরহাম ভূঁইয়া। মাত্র ১০ মাসেই পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে সে। আরহাম উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের (গণি ভূঁইয়া বাড়ি) সন্তান। তার বাবা ওহিদুল ইসলাম…

Read More

ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ আংশিক স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে খিলগাঁও থানার একটি হত্যা মামলায় তার জামিন স্থগিত হলেও মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাষ্ট্রপক্ষের দায়ের করা জামিন স্থগিতাংশের আবেদনের…

Read More

বন্যাকবলিত চট্টগ্রামের তিন উপজেলায় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩টি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তার এই সফর চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন; তা এখন পর্যন্ত চূড়ান্ত।’ দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। সফরকালে তিনি বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত…

Read More

বক্স অফিসে শাহরুখের ‘কিং’-এর সামনে হলিউডের চ্যালেঞ্জ

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন বলিউড তারকা শাহরুখ খান। তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘কিং’ মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের বড়দিনে। সিনেমাটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও একই সময়ে একাধিক হলিউড ব্লকবাস্টার মুক্তি পাওয়ায় বক্স অফিসে বড় প্রতিযোগিতার মুখে পড়তে পারে ছবিটি। জানা গেছে, একই সময় বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের কয়েকটি…

Read More

ঢাকার যানজট: সমাধানে দরকার সমন্বিত উদ্যোগ

ঢাকার যানজট এখন আর শুধু সড়ক ব্যবস্থাপনার সমস্যা নয়, এটি একটি সামগ্রিক নগর ব্যবস্থাপনার সংকট। অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল গণপরিবহণ ব্যবস্থা, সড়ক ও ফুটপাত দখল, অবৈধ পার্কিং, ট্রাফিক আইন অমান্য এবং সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা এই সংকটকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, ঢাকার যানজটের জন্য কোনো একক পক্ষকে দায়ী করা যায় না। রাষ্ট্রীয় পরিকল্পনার দুর্বলতা, প্রশাসনিক…

Read More

মাদক দমনে শিক্ষা-সীমান্তে সমন্বিত কর্মপরিকল্পনা সরকারের

দেশে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নতুন এ পরিকল্পনায় অভিযাননির্ভর কার্যক্রমের পাশাপাশি সচেতনতা, প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তথ্য, সীমান্ত নজরদারি, আন্তর্জাতিক সহযোগিতা এবং সামাজিক সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জাতীয় গাইডলাইন প্রণয়ন, দুই হাজার মেন্টর তৈরি…

Read More