প্রধান খবর

কসোভোয় গণকবর, মিলল ২৩ জনের দেহাবশেষ

কসোভোয় নতুন করে তিনটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব স্থান থেকে অন্তত ২৩ জনের দেহাবশেষ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ১৯৯০-এর দশকের জাতিগত সংঘাতের সময় নিহত ব্যক্তিদের সেখানে সমাহিত করা হয়েছিল। দেশটির প্রসিকিউটর, পুলিশ ও ফরেনসিক কর্মকর্তারা যৌথভাবে জানান, ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ দল খননকাজ চালিয়ে ২৩ ব্যক্তির কঙ্কালসদৃশ দেহাবশেষ উদ্ধার করেছে। তবে…

Read More

ইতালির পথে নৌকাডুবি, তিউনিসিয়ার ১৩ অভিবাসী নিখোঁজ

ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন তিউনিসীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ইতালির উদ্দেশে যাত্রা করা নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা। সংস্থাটির প্রধান মোস্তফা আবদেলকেবির জানান, নৌকাটি ডুবে যাওয়ার পর স্থানীয় একটি নৌযান দুইজনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া একজন জানিয়েছেন, নৌকাডুবির পর তারা কয়েক…

Read More

রাশিয়ার হয়ে যুদ্ধে জড়ানো বাংলাদেশি দেশে ফিরছেন রোববার

চাকরির প্রলোভনে প্রতারিত হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া বাংলাদেশিদের মধ্যে রাজন হোসেনকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মস্কো সময় রাত সাড়ে ৯টায় তাকে দেশে ফেরার বিমানে তুলে দেওয়া হয়। মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার…

Read More

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাল ইরান

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (২১ আগস্ট) প্রেরিত এক অভিনন্দন বার্তায় ইরানের রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় ও গভীর করার জোরালো প্রত্যয় ব্যক্ত করেন। বার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন,…

Read More

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে তাঁরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান,…

Read More

সিলেটে ট্যাংকলরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ : একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক দুর্ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।…

Read More

নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চায় তুরস্ক

গাজামুখী ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’য় হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও এক ইসরায়েলি সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে তুরস্ক। দেশটির আইনমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তুর্কি আইনমন্ত্রীর দাবি, গত ১৪ জুলাই নেতানিয়াহু ও আফেক মোসকোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর তাদের আন্তর্জাতিকভাবে খুঁজে বের…

Read More

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে ফিরল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ঘটে যাওয়া স্মরণকালের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সাতজন বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সাতক্ষীরা, বেনাপোল ও ভোমরা সীমান্ত দিয়ে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পররাষ্ট্র…

Read More

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। নতুন করে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আগে থেকেই দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও একই পদে বহাল রয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে…

Read More

সুনামগঞ্জে আ.লীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদকসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্বম্ভরপুর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী বিশ্বম্ভরপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের সোহাগ তালুকদার। এজাহারে আসামিদের বিরুদ্ধে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে…

Read More